রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরে বৌদ্ধমন্দিরের পাশের খাল থেকে বিপুল
পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে ৯৭টি
পিস্তল, ৪৫২টি ম্যাগাজিন, ১০টি বেয়নেট ও ১ হাজার ৬০টি গুলি। অস্ত্র ও
গুলিগুলো আটটি কাপড়ের ব্যাগের মধ্যে ছিল।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার বিধান ত্রিপুরা সাংবাদিকদের বলেন,
বেলা তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে কালো রঙের একটি পাজেরো গাড়িতে
করে এসে কেউ এই ব্যাগগুলো খালে ফেলে যায়। পুলিশ নিজস্ব সোর্সের
মাধ্যমে এটা জানতে পেরে অভিযান চালায়। গাড়িটির কোনো নম্বর প্লেট ছিল
না বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
একদিন পূর্বে মাননীয় যোগাযোগ মন্ত্রী বললেন ঢাকায় লাইসেন্স/ নম্বর প্লেট
বিহীন কোন গাড়ি নাই! আজ জানতে ইচ্ছে করছে উত্তরা কি ঢাকার বাহিরে??
ওই সড়কে চেকপোস্ট ফাঁকি দিয়ে কীভাবে নম্বর–বিহীন একটি গাড়িতে করে
এসে কেউ অস্ত্র ফেলে গেল?এতো গুলো অস্ত্র এতো দিন কিভাবে লুকিয়ে রেখেছিল?
চিন্তার বিষয়!! দেশের ভেতর কিভাবে কাদের সহযোগিতায় এসব অস্ত্র কোন উদ্দেশে
আনা হয়েছিল তা অজানা থাকবে অবিশ্বাস্য বিষয়!!!
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ রাত ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




