somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কল্যাণপুরে জঙ্গি অভিযান ও সন্দেহ তত্ত্ব!!

২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে
নয় জঙ্গি নিহতের খবর আমাদের সকলেরই জানা৷অবশ্যই আমাদের নিরাপত্তা
বাহিনীর এটি অন্যতম একটি সফল অভিযান। হয়ত অভিযানে দেরী হলে অনেক
নিরীহ প্রান ঝড়ে যেতে পারত। কিন্তু কিছু বিষয় নিয়ে সন্দেহ কাটছেই না যেন।

আজ নিহত জঙ্গিদের মেডিকেল রিপোর্টে যা জানতে পেরেছি তাদের প্রত্যেকে
পেছন থেকে গুলি করে হত্যা করা হয়েছে!!
লিঙ্ক

স্বাভাবিক ভাবেই গুলিবিনিময় হলে অথবা বন্দুক যুদ্ধ হলে, দুই পক্ষ গুলি
চালালে গুলি সামনে থেকে লাগবার কথা।

এখন পর্যন্ত যে তিন ‘জঙ্গির’ পরিচয় পাওয়া গেছে তাদের একজন হলেন
সেজাত রউফ অর্ক ওরফে মরক্কো। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর
ছাত্র ছিলেন। গুলশান হামলায় নিহত জঙ্গি নিবরাসের বন্ধু ছিলেন অর্ক। তাঁর
বাবার নাম তৌহিদ রউফ। বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে ৩০৪ নম্বর
বাড়িতে তাঁর পরিবারের বাস।
আবারো নর্থসাউথ বিশ্ববিদ্যালয়!!! বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টি একটি স্বীকৃত
জঙ্গি প্রতিষ্ঠানে পরিনিত হয়েছে। তারপরও কেন এদের বিরুদ্ধে বাবস্থা নেওয়া
হচ্ছে না??

নিহত জঙ্গি আর্ন্তজাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ছাত্র সাব্বিরুল হক
কনিক। বাবার নাম আজিজুল হক। তাঁর বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। সাব্বিরুল
ছয় মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হন। এ ব্যাপারে তাঁর পরিবার থানায় কোনো
জিডি করেনি। ৬ মাস ধরে নিখোঁজ অথচ পরিবার জিডি করেনাই!!! রহস্যজনক
নয় কি?? যাই হক গণমাধ্যমে এসেছে সাব্বিরুল হক কনিক জঙ্গি বা উগ্রবাদী
সংগঠনের সাথে জড়িত বিষয়টি জেনেই নাকি তার পরিবার লোক লজ্জার ভয়ে
জিডি করে নাই!! বিষয়টি কতটা যুক্তি সঙ্গত!! বরং পরিবারের কি উচিৎ ছিল না
থানায় তাদের ছেলের বিরুদ্ধে অভিযোগ করা পুলিশকে জানানো?? নাকি তার
পরিবারই তাদের ছেলেকে এই পথে নামিয়েছে??

নিহত অপর ‘জঙ্গির’ নাম জুবায়ের হাসান (২০)। তিনি নোয়াখালী সরকারি
কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাবার নাম আবদুল
কাইয়ুম। তিনি নোয়াখালীতে আল-আমিন বিস্কুট কারখানার ভ্যানচালক। দুই মাস
আগে জুবায়ের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এ ব্যাপারে নোয়াখালীর
সুধারামপুর থানায় গত ২৫ মে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
আচ্ছা এই জঙ্গি জুবায়ের হাসানের নাম কি র্যাবের নিখোঁজ তালিকায় ছিল??
বিষয়টি কিন্তু তারা এখনো পরিষ্কার করেনাই।

কেউ নিখোঁজ হলে অপহৃত হলে অথবা হারিয়ে গেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারি
বাহিনীর কাজ হল তাকে দ্রুত উদ্ধার করা। আমাদের পুলিশ বাহিনীর এক্ষেত্রে
তৎপরতা তেমন একটা চোখে পরে না। এমনকি হতে পারে অপহরণকারিদের
সাথে তাদের একটি অংশও জড়িত!! অন্তও কর্তব্য অবহেলার দ্বায় কোনভাবেই
তারা এড়িয়ে যেতে পারে না।

‘আল্লাহু আকবর’ ধ্বনি কয়জন দিয়েছিল?
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছে মধ্যরাতে আল্লাহু আকবর ধ্বনি দিয়ে
ঘটনাস্থল প্রকম্পিত করে তোলা হয়েছিল৷ শব্দের ব্যাপকতায় কমপক্ষে বিশ থেকে
২৫ জন একসঙ্গে এরকম শব্দ করেছে বলে মনে করছেন তারা৷ সেটা যদি হয়,
নিহতের সংখ্যা শুধু নয়জন কেন? তাদের সহযোগী আরো কেউ কি ছিল যাদের
ধরা যায়নি?

আরও অনেক বিষয়ই আলোচনা করলে চলে আসবে কিন্তু এভাবে আর কত দিন
চলবে?? বরং যেই একজন জঙ্গি জীবিত ধরা পড়েছে তার কাছ থেকে সঠিক তথ্য
উদ্ধার করে জঙ্গি দমনে চূড়ান্ত সফলতা অর্জন করুক আমাদের আইন প্রয়োগকারি
বাহিনী সেই কামনা করেই লেখা শেষ করছি।



সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:১৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×