somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঁশের তৈরি মোবাইল টাওয়ার! সপ্ন নয় সত্যিই!!

২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে প্রথমবারের মতো বাঁশের কাঠামোয় মোবাইল ফোন টাওয়ার তৈরি করেছে মালয়েশিয়াভিত্তিক প্রতিষ্ঠান ইডটকো। রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের একটি বাড়ির ছাদে এই টাওয়ারটি বসানো হয়েছে।


প্রথাগত টাওয়ারের বাইরে উদ্ভাবনীমূলক পরিবেশবান্ধব টাওয়ার তৈরির উদ্যোগ হিসেবে বাঁশের মতো নবায়নযোগ্য অবকাঠামো দিয়ে এই টাওয়ার তৈরি করা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে ইডটকোর যৌথ উদ্যোগে টাওয়ারটি নির্মাণ করা হয়েছে।

বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক সৈয়দ ইশতিয়াক আহমেদের নেতৃত্বে একটি গবেষক দল এ জন্য কাজ করেছে। সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, বাংলাদেশে বাঁশ একটি সহজলভ্য উপাদান। প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে এ ধরনের প্রাকৃতিক সম্পদের ব্যবহার এ দেশের পরিবেশের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। সম্ভাব্যতা যাচাই করে দেখা গেছে, বাঁশের বৈচিত্র্যময় গঠনবৈশিষ্ট্য টাওয়ার তৈরির জন্য এটি একটি ভালো উপাদান হতে পারে।

বুয়েটের গবেষণা অনুযায়ী, কাঁচা বাঁশকে নমনীয় ও প্রসারণশীল শক্তি দিয়ে কংক্রিটের ওজন বহন করার উপযোগী করলে এটি টেলিযোগাযোগ অবকাঠামো তৈরিতে সক্ষম উপাদানে পরিণত হয়। এটি প্রতি ঘণ্টায় ২১০ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিতে টিকে থাকতে পারে। বাঁশের তৈরি একটি টাওয়ার নির্মাণ করতে সময় লাগে ১২ দিন। এ টাওয়ারে একই সঙ্গে সর্বোচ্চ আটটি অ্যানটেনা স্থাপন করা সম্ভব, যার প্রতিটিই একই সঙ্গে কার্যকর থাকবে।

কিছু দিন পূর্বে বাঁশের তৈরি বিল্ডিংএর কলাম ছাঁদ, সেতু নির্মাণ দেখে হতাশ হয়েছিলাম। কিন্তু সত্যিকার ভাবেই যদি আমাদের দেশের প্রাকৃতিক এই বাঁশকে লোহা বা ইস্পাতের পরিবর্তে সফলতার সাথে ব্যবহার করা যায় তবে এটি আমাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে নিঃসন্দেহে।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৭ রাত ১০:০০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

×