somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাতারের সাথে আরব দেশগুলোর দন্দে লাভবান কে!!

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইতিমধ্যে আপনারা জেনেছেন কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরবের নেতৃত্বে মিসর, আরব আমিরাত,বাহরাইন, ইয়েমেন, লিবিয়া, মালদ্বীপ যাদের মধ্যে একমাত্র মালদ্বীপ হল আরবের বাইরের দেশ।

এতদিন কাতার ছিল সৌদি আরবের সব থেকে কাছের বন্ধু রাষ্ট্র। এমনকি ইয়েমেনে আক্রমণের ক্ষেত্রেও কাতার সৌদি আরবের জোটে সক্রিয় ছিল। কিন্তু হটাত করে সৌদি আরবের সাথে কাতারের দন্দের কারণ কি হতে পারে এই নিয়ে বিস্তারিত হয়ত পত্রিকার কলাম থেকে জেনে থাকবেন।

আমার এই কলাম লেখার মুল কারণ হল কাতারের সাথে সৌদি আরবের দন্দে আসলে কে লাভবান হবে!! মুসলিম দেশগুলোর মধ্যে আরব-আমিরাত বলতে গেলে একধরনের বিষফোঁড়া যারা টাকার জন্য করতে পারেনা এমন কোন কাজই নাই। আরবদেশ গুলোর সাথে ইসরাইলের যোগাযোগের মাধ্যম হিসেবে এতদিন ধরেই কাজ করে এসেছে এই দেশটি। অন্যদিকে মিসরের বর্তমান প্রেসিডেন্ট সিসিও একজন ইসরাইলপন্থী হিসেবে পরিচিত, যে কিনা গনতান্ত্রিকভাবে নির্বাচিত মিশরের মুরসি সরকারকে অবৈধ ভাবে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নিজেই ক্ষমতা দখল করে রেখেছে।

মাত্র কয়েক দিন আগেই আরব-ইসরাইল যুদ্ধের ৫০ বৎসর পূর্তি হয়েছে। কথিত আছে ওই যুদ্ধে আরব দেশগুলোর সেনাবাহিনী যুদ্ধের বিপরীতে ইসরাইলের সাথে গোপন চুক্তি করে অনেকটা ইচ্ছা করেই হেরেছিল। একমাত্র সিরিয়া প্রকৃত যুদ্ধ করে তাদের গোলান মালভূমি হারিয়েছে অন্যরাষ্ট্রগুলো অবশ্য ইসরাইলের সাথে চুক্তি করে তাদের নিজেদের হারানো ভূখণ্ড ফিরে পেয়েছে, যেমন মিশরের সিনাই উপত্তাকা।

একটি বিষয় লক্ষ্য করুন কাতার হল আরবের একমাত্র দেশ যারা ফিলিস্থিনের প্রতিরোধ আন্দোলন হামাসকে সহায়তা করছে এবং মিশরের সর্বাধিক জনপ্রিয় সংগঠন ইখওয়ানুল মুসলেমিন বা মুসলিমব্রাদারহুডকে সমর্থন করে আসছে।

সুতরাং আরব ইসরাইল বন্ধুত্বের পথে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে কাতার!! আরব উপসাগরীয় দেশগুলোর মধ্যে একমাত্র এই দেশটির সাথেই স্বাভাবিক সম্পর্ক রয়েছে ইরানের। এবং ইরান সহায়তা করছে হিসজবুল্লাহদের যারা একমাত্র ইসরাইলকে দুইবার করে পরাজয়ের স্বাদ দিতে সক্ষম হয়েছে।

কাতার তার খাদ্য চাহিদার মাত্র ১০% নিজ দেশে উৎপাদন করে এবং খাদ্যের জন্য দেশটি সম্পুর্নরুপে নির্ভরশীল সৌদিআরবের উপর।আরার কাতারের বিমান সংস্থা কাতার এয়ার ওয়েজ আরব-আমিরাত ও সৌদিআরবের আকাশসীমার ওপর সম্পূর্ণরুপে নির্ভরশীল ছিল, যদিও এইমুহুর্তে তারা ইরান ও তুরস্কর আকাশসীমা ব্যবহার করছে। সুতরাং সম্পর্ক ছিন্ন করে অবোরোধ দিলে কিছুদিনের মধ্যেই দেশটির শাসককে পরিবর্তন করে ইসরাইলপন্থী কাউকে বসানো সম্ভব হবে বলেই এই পদক্ষেপ নিয়েছে সৌদি আরব।

এদিকে ইসরাইল কোন রকম রাখঢাক না রেখেই ইসরাইলি কর্মকর্তারা বলেছে, আরব দেশের সঙ্গে কাতারের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার ঘটনা তেলআবিবের স্বার্থ রক্ষা করবে। ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান বলেছেন, সন্ত্রাসীদের প্রতি দোহার সমর্থনের কারণে কাতারের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক ছিন্ন হওয়ায় এখন ইসরাইল ও অন্য আরব দেশ মিলে সন্ত্রাসীদের বিরুদ্ধে জোট গঠন করতে পারবে। ইসরাইলী সুত্রগুলো আরো জানিয়েছে, ইসরাইল এখন আর আরব দেশগুলোর শত্রু বলে বিবেচিত হচ্ছে না বরং ইসরাইল ও আরব দেশগুলো মিলে কাতার সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
এখানে কাতার সমর্থিত সন্ত্রাসী বলতে কাদের কথা বলা হয়েছে তা বুঝতে সমস্যা হবার কারণ দেখছি না!!

সুতরাং কাতারের সাথে আরব দেশগুলোর দন্দে নিখাদ লাভ যে ইসরাইলের তা পরিস্কার।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দাদুরা বুঝি এমনই হন

লিখেছেন শাওন আহমাদ, ১৭ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:৩৬



সবুজের বুক চিরে ঝকঝক করে বাড়ির পথে এগিয়ে চলেছে ট্রেন। আনমনে জানলার দিকে তাকিয়ে সবুজের ছুটে চলা দেখছি। সদ্য ধোয়া রাস্তার পাশে শুকাতে দেওয়া পাটের গন্ধ এসে নাকে লাগছে। চোখ... ...বাকিটুকু পড়ুন

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×