কিছুক্ষণ পূর্বে ইরানের পার্লামেন্টে সন্ত্রাসী হামলা হয়েছে। ইমাম খোমেনির মাজারে
বোম বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের পার্লামেন্টে বন্দুক দিয়ে হামলা চালানো
হয়েছে। ইমাম খোমেনির মাজারে আত্মঘাতী বোমা হামলা হয়েছে।
দুইটি সন্ত্রাসী হামলায় ১২ জন মারা গিয়েছে এবং প্রায় ৪২ জন আহত হয়েছে।
৪ জন বন্দুকধারী পার্লামেন্টের ভেতর হামলায় অংশ নিয়েছিল । কিছুক্ষণ
পূর্বেও গুলির শব্দ শোনা যায়। তেহরানে ইমাম খোমেনী (রহ) মাজারে তিন বন্দুকধারী
হামলা করেছে। দুইজন গ্রেফতার হয়েছে এবং অপরজন আত্মঘাতী হয়েছে।
মাত্র কাতারের সাথে কূটনীতিক সম্পর্ক ছেদ করেছে সৌদি আরব ও তার মিত্র কয়েকটি দেশ।
গত কাল কাতার তাদের দেশে কোন প্রকার সৌদি হামলার থেকে রক্ষার জন্য ইরান ও
তুরস্কের কাছে সাহায্য চেয়েছে। কিছুদিন পূর্বে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি
দিয়েছিল তারা মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ইরানের মাটিতে নিয়ে যাবে।ট্র্যাম্পের সৌদি আরব
সফরের প্রধান উদ্দেশ্য ছিল ইরানের বিরুদ্ধে শক্তিশালী জোট গঠন করা।
আজকের হামলার সাথে নিশ্চিত ভাবেই এসব ইস্যুর সম্পর্ক রয়েছে।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




