somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গবেষণা প্রতিবেদন "উগ্রবাদের ‘শীর্ষ মদদদাতা’ সৌদি আরব"

০৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে সৌদি আরব প্রতিবেশী দেশ কাতারকে একঘরে করার পাঁয়তারা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে উল্টো সৌদি আরবের বিরুদ্ধেই সন্ত্রাসবাদে সবচেয়ে বেশি অর্থ ঢালার অভিযোগ উঠল।


উগ্রবাদ ও সন্ত্রাসবাদে বিদেশি অর্থায়নসংক্রান্ত সরকারি এক তদন্তে সৌদি আরব সম্পর্কে স্পর্শকাতর তথ্য উঠে আসায় ওই প্রতিবেদন যুক্তরাজ্য সরকার প্রকাশ করছে না বলে অভিযোগ। প্রায় ছয় মাস আগে সম্পন্ন হওয়া ওই প্রতিবেদন প্রকাশ না করা নিয়ে সৃষ্ট বিতর্কের মধ্যেই যুক্তরাজ্যে ইসলামিক উগ্রবাদ প্রচারে ‘মদদ’ দিচ্ছে বলে সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ তুলেছে সেখানকার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান (থিংক ট্যাংক) ‘হেনরি জ্যাকসন সোসাইটি’। যুক্তরাজ্যভিত্তিক এ প্রতিষ্ঠান আজ প্রকাশিত প্রতিবেদনে বলেছে, সন্ত্রাসবাদকে উসকানি দেওয়া দেশের ‘শীর্ষে’ রয়েছে সৌদি আরব।


হেনরি জ্যাকসন সোসাইটির প্রতিবেদনে বলা হয়, ষাটের দশক থেকে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ‘ওয়াহাবি মতবাদ’ প্রচারে সৌদি আরব কাঁড়ি কাঁড়ি অর্থ ঢালছে। যুক্তরাজ্যে সৌদি অনুদানে পরিচালিত ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সালাফি-ওয়াহাবি মতবাদের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করে, যা পশ্চিমা সমাজব্যবস্থা ও উদার সংস্কৃতির ঘোর বিরোধী। সৌদি আরবে শিক্ষাবৃত্তি প্রদান, প্রশিক্ষণ এবং পাঠ্যবই সরবরাহ কিংবা দাতব্য সংগঠনের মাধ্যমেও রক্ষণশীল ওয়াহাবি মতবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে, বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


২০০৭ সালে সৌদি আরব বিশ্বব্যাপী ওয়াহাবি মতবাদ প্রচারে বছরে প্রায় দুই বিলিয়ন পাউন্ড ব্যয় করত। ২০১৫ সালে এসে তা দ্বিগুণ হয়েছে। ২০০৭ সালে যুক্তরাজ্যে সালাফি-ওয়াহাবি মসজিদ ছিল ৬৮টি। আর ২০১৫ সালে এ সংখ্যা বেড়ে হয়েছে ১১০। যুক্তরাজ্যে উগ্রবাদের দায়ে অভিযুক্ত কয়েকজন শীর্ষ ইসলামিক ভাষ্যকার আবু কাতাদা, আবু হামজা, আবদুল্লাহ আল ফয়সাল ও শেখ ওমর বাকরি ওয়াহাবি মতবাদে বিশ্বাসী ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত মসজিদগুলোর সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

প্রতিষ্ঠানটির গবেষক টম উইলসন বলেন,মধ্যপ্রাচ্যের ইসলামি উগ্রবাদ প্রচারে শীর্ষে রয়েছে সৌদি আরব। তিনি বলেন, ‘এটা সত্যিই বিস্ময়কর যে সৌদি আরব নিজের সমস্যা সমাধান না করে কাতারকে সন্ত্রাসবাদে যুক্ত থাকার অভিযোগে শায়েস্তা করার ভূমিকা নিয়েছে।’


লেবার নেতা জেরেমি করবিনসহ প্রধান বিরোধী দলগুলোর নেতারা অভিযোগ করেন, কনজারভেটিভ সরকার জাতীয় নিরাপত্তার চেয়ে সৌদি আরবের বিতর্কিত একনায়কতন্ত্রের সঙ্গে সখ্যকে বেশি গুরুত্ব দিচ্ছে।


সৌদি আরবের অর্থায়নে যুক্তরাজ্যে ইসলামিক উগ্রবাদ মাথা গজাচ্ছে। আর অস্ত্র বিক্রিসহ নানা বাণিজ্যিক স্বার্থে যুক্তরাজ্য সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ দীর্ঘদিনের।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×