somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইরানের সাথে সম্পর্ক আর গভীর করতে চায় কাতার, হুঁশিয়ারি সৌদি আরবের!

০৬ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সুস্থ ও গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি।

ইরানের সঙ্গে সম্পর্ক কমানোসহ জন্য যখন সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্রদেশ কাতারের কাছে ১৩ দফা দাবি পেশ করেছে তখন দোহা সে দাবির বিপরীতে গিয়ে তেহরানের সঙ্গে সম্পর্ক জোরদারের কথা বলল।

লন্ডনে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউজে এক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় তিনি বলেন, কাতার ও ইরান পাশাপাশি বসবাস করে আসছে এবং দেশ দুটির হাতে রয়েছে বিশাল একটি গ্যাসক্ষেত্রের যৌথ মালিকানা। এ সময় তিনি পারস্য উপসাগরের গ্যাস ক্ষেত্রের কথা উল্লেখ করেন। কাতারে এটা ‘নর্থ ডোম’ আর ইরানে ‘সাউথ পার্স’ গ্যাসক্ষেত্র নামে পরিচিত।


তিনি সুস্পষ্ট করে বলেন, কাতারের বিরুদ্ধে আরোপিত অবরোধ অবসানের জন্য সৌদি ও তার মিত্ররা যেসব দাবি জানিয়েছে তা মূলত কাতারের সার্বভৌমত্ব বিসজর্ন দেয়ার জন্য কিন্তু কাতার তা কখনই করবে না।

গতমাসের গোড়ার দিকে কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে দেশটির ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।

একইমাসের শেষ দিকে এসব দেশ অবরোধ তুলে নিতে কাতারকে ১৩ দফা দাবি মেনে নিতে চূড়ান্ত সময়সীমা বেধে দেয়। সে সময়সীমা একবার বাড়ানোর পরও দোহা ওইসব দাবি প্রত্যাখ্যান করার সিদ্ধান্তে অটল থাকে।

সৌদি আরবের নেতৃত্বাধীন চার আরব দেশ কাতারকে যে ১৩ দফা শর্ত দিয়েছিল সেগুলোর মধ্যে ছিল আল-জাযিরা নেটওয়ার্ক বন্ধ করা, ইরানের সঙ্গে সম্পর্ক কমানো এবং গাজার ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলন হামাসসহ আরো কিছু সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা।

কায়রোয় এক জরুরি বৈঠকে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তাদের দাবির প্রতি কাতার ‘নেতিবাচক’ জবাব দেয়ায় দুঃখ প্রকাশ করেন। বৈঠক শেষে দাবি করেন, পরিস্থিতির গভীরতা ও শোচনীয়তা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে কাতার।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘সময়মতো’ কাতারের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×