somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিলিস্থিনি হত্যার থিম পার্ক বনাম পশ্চিমা দানবতা!!!

১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমন এক দুনিয়া থাকলে কেমন হয়? যেখানে বন্দুক নিয়ে নেমে পড়বেন, হত্যা-ধর্ষণ-নৃশংসতা কোনো অপরাধ নয়।
কল্পনার অসাধু ইচ্ছা মিটে যাবে কেবল কিছু টাকা খরচ করে কেনা টিকিটের বিনিময়ে?


ইচ্ছামতো ভোগ করুন সেখানকার নারীদের, ছিন্নভিন্ন করে দিন; কিংবা জ্বালিয়ে দিন বসতি। কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। আপনার গুলি সেখানকার মানুষকে হত্যা করলেও তাদের গুলি আপনার গায়ে লাগবে না। ঠিক এই ধরনের ‘আনন্দ’ বিক্রি করছে ইসরায়েলি ক্যালিবার ৩ নামের এক নিরাপত্তা কোম্পানি। ইসরায়েলের দখলীকৃত এলাকা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে এমন থিম পার্ক গড়ে তোলা হয়েছে যেখানে ফিলিস্তিনি এবং আরবদের আদলে ডামী তৈরি করে ইহুদিদের মনে মুসলিমদের বিরুদ্ধে নিঃসংশয়তা ধুকিয়ে দেওয়া হচ্ছে ।


ওই জমিতে ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক কমান্ডো ও অফিসাররা সন্ত্রাস দমনের টার্গেট হিসেবে যাদের নকল বা ছবি সাজিয়েছে, তারাই ওই জমির ঐতিহাসিক ও আইনসংগত মালিক। সেখানে সাজানো পরিস্থিতিতে আপনি আরব অথবা ফিলিস্তিনি সন্ত্রাসী ‘হত্যা’ করতে পারবেন। চোখের সামনে দেখতে পাবেন সন্ত্রাসীদের পাকড়াও করার মহড়া। পর্যটকদের আনন্দ দিতে শিকারি কুকুর দিয়ে তাদের কামড়ানো হয়। আপনাকে এমন একটি রাস্তায় নিয়ে যাওয়া হবে, যেখানকার আরব অধিবাসীদের মধ্যে আপনি সন্ত্রাসী খুঁজবেন।সত্যিকার গুলি চালাবেন ফায়ারিং রেঞ্জে সারি দিয়ে সাজানো আরবদের ফটোতে। বছরে ২২ থেকে ২৫ হাজার পর্যটককে আনন্দ দেয় এই অমানবিক পার্ক, যেখানে শিশুরাও অংশ নিতে পারে।

মজার ব্যাপার হচ্ছে ইসরাইলীদের নিয়ে এরকম একটা গেইম যদি তৈরি করা হয় এন্টি সেমিটিজম বলে ইহুদির সারা দুনিয়া মাথায় নিয়ে ফেলবে। একের পর এক মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অবরোধ আরোপ করা হবে।

বর্বর এই পার্কের সঙ্গে অবরুদ্ধ ও নির্যাতিত গাজা উপত্যকার পার্থক্য আসলে কতটা?
গাজা বিশ্বের বৃহত্তম নির্যাতন ও নিয়ন্ত্রণের গবেষণাগারও, গিনিপিগের বদলে এখানে ব্যবহৃত হয় আরবরা। আরব ও ফিলিস্তিনিদের জমি দখল, তাদের নিয়ন্ত্রণ ও নির্যাতনের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ইসরায়েল বড় জনগোষ্ঠী দমন, গণনজরদারি, মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ ও নির্যাতনের মারাত্মক সব অস্ত্র ও কৌশল উদ্ভাবন করেছে। ২০০৬ সালে গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে হাজারো ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছিল।

সেই হামলার সময় গাজার শিশুদের হত্যার জন্য যে বোমা ফেলা হয়েছিল, সেসবের গায়ে ইসরায়েলি শিশুদের দিয়ে লেখানো হয়েছিল ঘৃণার বাণী।

অর্থাৎ আইএস যেমন শিশুদের দিয়ে হত্যা/নির্যাতনের প্রশিক্ষণ দেয় এসবে উৎসাহিত করে তোলে ঠিক তেমনই ইসরাইলও তার জাতিকে একই আদর্শে গড়ে তুলছে। সম্ভাবত ভুল বললাম ইসরাইল থেকেই তো ইসরাইলী সিকিউরিটি এন্ড ইন্টেলিজেন্স সার্ভিস (আইএসআইএস) এসেছে।


যাদের নাম করে নির্বিচারে মুসলিম হত্যা করা হচ্ছে ও মুসলিম দেশের সরকার পরিবর্তন করা হচ্ছে।

সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×