ওয়াশিংটন পোস্ট দু জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে লিপ্ত দেশটির কথিত মধ্যপন্থি বিদ্রোহীদের প্রতি সমর্থন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

গত কয়েক বছর ধরে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এসব গোষ্ঠীকে গোপনে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে আসছিল।
২০১৩ সাল থেকে ওবামা প্রশাসন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে কথিত মধ্যপন্থি বিদ্রোহীদের অস্ত্র ও প্রশিক্ষণ দেয়ার কর্মসূচি হাতে নেয়। এই ধ্বংসাত্মক তৎপরতায় যুক্ত করা হয় কুখ্যাত গুপ্তচর সংস্থা সিআইএ-কে। যদিও কথিত মধ্যপন্থীদের দেয়া অস্ত্রের বেশিরভাগই চলে গেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস ও আল-নুসরার হাতে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, সিরিয়ার বিদ্রোহীদের প্রতি সিআইএ’র সমর্থন বন্ধের মাধ্যমে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

বিভিন্ন সময়ে বেলাল আব্দুল করিম নামের এক মার্কিন সাংবাদিক নুসরা ফ্রন্টের হয়ে সাংবাদিকতা করেছে। যদিও সে নিজেকে সিএনএনের সংবাদদাতা বলে দাবি করেছে এবং নিউজ অন দা গ্রাউন্ডের প্রতিনিধি বলে পরিচয় দেয়।

ধারনা করা হচ্ছে খুব শীঘ্রই সিরিয়া-ইরাক সীমান্তের আল-তাহনাফ এলাকা থেকে মার্কিন সামরিক বাহিনীর দুইটি ঘাটি ও সেনাদের সরিয়ে নেওয়া হবে। এবং এসব সেনাদের কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় মোতায়েন করা হবে।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


