somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাড়ি থেকে ক্যাডার দিয়ে তুলে ছাত্রী ধর্ষণ কোথায় বাস করছি আমরা??

৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

না এটি ১৯৭১ সালের ঘটনা নয়। এখন আমরা অন্যকোন জাতি দ্বারা শাসিত নয়। আমাদের দেশের মানুষই দেশ পরিচালনা করছে।কিন্তু দুঃখের বিষয় হল এখন ও দেশের মানুষ নির্যাতিত, নিপীড়িত।

প্রায়ই মন্ত্রী, আমলাদের বলতে শুনি ঘরে ঘরে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। প্রকৃত সত্য হচ্ছে আমরা দেশের কোথাও নিরাপদ নয়। সবার মুখে মুখে উন্নয়নের ফুলছড়ি। মুক্তিযুদ্ধের সময় পাক-হানাদারদের যে সব নির্যাতনের কথা শুনেছি এখন দেশের প্রতিটি কোনে নির্যাতনের মাত্রা সে হার ছাড়িয়েছে।

আগে নির্যাতন করত ইংরেজরা, এর পর কিছুদিন নির্যাতন করলও পাকিরা , আর এখন কার বিরুদ্ধে অভিযোগ দিবেন?? সেই বাঙ্গালীরাই তো নিজেদের জাতিকে নিজেরা নির্যাতন করছে।

হয়ত প্রথম আলোর আজকের প্রতিবেদনটি অনেকেই পড়েছেন। তারপরও যারা পড়েনাই পড়বার অনুরোধ থাকবে।
ক্যাডার দিয়ে তুলে নিয়ে ছাত্রী ধর্ষণ

ভেবে দেখবেন কতটা বর্বরতা মিশে গিয়েছে আমাদের রক্তে। আমার দেশের সব মানুষ খারাপ নয় এটি আমিও বিশ্বাস করি কিন্তু তাদের একটি অংশ এতটা নিচে নেমেগিয়েছে ভাবলে জাতি হিসেবে ধিক্কার না দিয়ে পারি না। ইউরোপের অনেক দেশেই অপরাধ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। বিশ্বে এমন দেশও আছে যেখানে শেষ কারাগারটি পর্যন্ত বন্ধ করে দিয়েছে তাদের সরকার অপরাধীর অভাবে।

আর আমাদের দেশে কারাগারগুলোতে ধারন ক্ষমতার কয়েকগুন বেশি বন্দি রাখা হয়েছে। ঢাকার কেন্দ্রিয় কারাগার পরিবর্তন করা হয়েছে ২৫-৩০ একরের কারাগারের পরিবর্তে ১২১ একরের কারাগার নির্মাণ করা হয়েছে। এর পরও অভিযোগ রয়েছে অধিকাংশ অপরাধীকে গ্রেফতার না করার।

বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায় দুর্নীতির অভিযোগে সেই দেশের প্রধানমন্ত্রী/রাষ্ট্রপতি পদত্যাগ করেন। হয়ত তারা দেশের জন্য বোঝা হতে চায় না। দক্ষিণ কোরিয়ার এক সাবেক রাষ্ট্র প্রধান আত্মহত্যা করেছিলেন দুর্নীতির অভিযোগে নিজের নাম আসায়। কিছুদিন পূর্বেও সেদেশের প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে দুর্নীতির দায়ে অপসারণ করেছে দেশটির সাংবিধানিক আদালত।

গত কাল দুইটি সংবাদ পড়েছিলাম "ইয়াবা ব্যাবসায়ী স্বামীকে গ্রেফতার করায় স্ত্রীর নেতৃত্বে থানা ঘেরাও"।
"রাজধানীতে দৈনিক ইয়াবার চাহিদা ২৫ লক্ষ পিছ!!

মাদক ও খুনের মতন মামলাতেও সংসদদের নাম চলে আসে।সরকারপন্থী দলের ছোট ছোট অঙ্গসংগঠনের পাতি নেতা/কর্মীরাও হরহামেসাই অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়।কারো মধ্যে এতটুকু অনুসূচনা বোধ নেই। ক্ষমতাসীনরা অপরাধ করে পার পেয়ে যাওয়ার মাধ্যমেই নিজেদের ক্ষমতা প্রদর্শন করেন।

নিজেকে খুব অসহায় মনে হয় নিজ দেশের এক শ্রেণির মানুষের(পড়বেন অমানুষ) কাছে। ১৯৭৩ সালে নির্মিত একটি চলচিত্রের নাম ছিল "আবার তোরা মানুষ হ"। ছবির নামটিই তাদের কাছে দাবী "আবার আপনারা মানুষ হন"।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×