
অনেকে বলছে নেইমারের বাবার অর্থ লোভের ফলেই নেইমার বার্সা থেকে পিএসজিতে পাড়ি জমিয়েছে। অন্যদিকে নেইমার দাবী করেছে সে তার হৃদয়ের দাবী মেটাতেই পিএসজিতে নাম লিখিয়েছেন। তবে নেইমারকে পাওয়া কিন্তু এত সহজ ছিল না পিএসজির জন্য। বার্সাকে এজন্য তাদের ২২ মিলিয়ন ইউরো পরিশোধ করতে হয়েছে।
এখন আমরা দেখে নিতে পারি এই বিপুল অর্থ দিয়ে কি কি করা যেতে পারে??
তিনটি বোয়িং ৭৩৭-৭০০

নেইমারের ট্রান্সফার ফি দিয়ে তিনটি বোয়িং ৭৩৭-৭০০ যাত্রীবাহী বিমান কেনা সম্ভব। এ ছাড়াও এ দামে নেইমারের বদলে দুইটি ব্যক্তিগত জেট বিমান কেনা যাবে।
স্প্যাগেটি দিয়ে পুরো বার্সেলোনা ঢেকে দেওয়া যাবে

স্প্যাগেটি ইতালির ঐতিহ্যবাহী খাবার। দেখতে নুডলসের মতো এ খাবার এখন সারা বিশ্বে জনপ্রিয়। নেইমারকে পিএসজি যে দামে কিনেছে, তা দিয়ে স্প্যাগেটি কিনে গোটা বার্সেলোনা শহর ঢেকে দেওয়া সম্ভব। স্পেনের শহর বার্সেলোনার আয়তন ১০১ বর্গ কিলোমিটার।
১৫৩ ‘ক্লোন’ নেইমার

প্রতিটি মানব ‘ক্লোনিং’য়ে খরচ পড়ে ১২ লাখ ৯০ হাজার পাউন্ড। এই হিসেবে এই বিপুল অর্থে বরং ১৫৩ জন ‘ক্লোন’ নেইমার বানানো সম্ভব!
স্কটল্যান্ডের ৭৯২ টি দ্বীপ !

৬৩.৭৫ একরের এই দ্বীপটি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। স্কটল্যান্ডের শেটল্যান্ডের উপকূলের এই দ্বীপের দাম মাত্র আড়াই লাখ পাউন্ড। অর্থাৎ নেইমারের দামে এ রকম নয়নাভিরাম দ্বীপ ৭৯২টি কেনা সম্ভব।
গেম অব ত্রোনসের ২৬টি এপিসোড

ফোর্বসের দাবি, গেম অব ত্রোনসের এবারের প্রতিটি এপিসোডে ১০ মিলিয়ন ডলার খরচ হয়েছে। নেইমারের দামে এমন ২৬টি এপিসোড বানাতে পারত এইচবিও।
৯৯টি বুগাত্তি ভেরন

এই দুর্দান্ত গাড়ির দাম ২ মিলিয়ন পাউন্ড। নেইমারের দামে চাইলেই ৯৯টি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সুপার কার কেনা সম্ভব।
৭ কোটি পাত্র কফি!

বিখ্যাত কফি ব্র্যান্ড স্টারবাকস তাদের কফির জন্য ৩.৭৫ ডলার নেয়। অর্থাৎ নেইমারকে না কিনে এই অর্থে ৭ কোটি মানুষকে কফি খাওয়াতে পারত পিএসজি!
বিল গেটসের বাড়ি

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি তাঁর বাড়ি বানাতে খরচ করেছেন ১২৫.৫ মিলিয়ন ডলার। নেইমারের অর্থে এমন দুটো বাড়ি কেনা সম্ভব। এরপরও হাতে কিছু টাকা থাকবে!
নেইমারের দামে যা করা যাবে না!

ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত দেয়ালটা বানানো সম্ভব নয় নেইমারের দামে। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে দেয়াল বানানোর ইচ্ছে ট্রাম্পের সেটা বানাতে নেইমারকে ৯৫ বার দল বদলাতে হবে!
তথ্য সুত্রঃ প্রথম আলো ক্রীড়া ডেস্ক
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



