somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোবট যখন হবে আপনার ঘরের রাঁধুনি!!!

০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মহাকাশে অভিযান থেকে শুরু করে মেডিকেল অপারেশনের পর এবার রান্নাঘরের দায়িত্বে আসছে রোবটের দল।


সকাল বেলায় নাস্তার ঝামেলা সহ্য করতে হয়না এমন ব্যাচেলর খুঁজে পাবেন না। আপনি অফিস/ক্লাসের জন্য প্রস্তুত হবেন নাকি নিজের জন্য নাস্তা তৈরি করবেন!! কেননা আপনার সময় সীমিত। অন্যদিকে হোটেলে প্রতিনিয়ত খাবার খেতে খেতে এক ধরনের বিরক্তি কাজ করে। সুতরাং রান্নার জন্য হলেও একজন সঙ্গী প্রয়োজন। যে আপনার পছন্দের সব খাবার যথা সময়ে রান্না করে আপনার সামনে পরিবেশন করবে।


কাজের মানুষের ওপর ভরসা করা অনেক সময় ঠিক নয়। সেক্ষেত্রে নিরাপত্তাহীনতার সম্ভাবনা থাকে। এছাড়াও ভালো কাজের বুয়া খুঁজে পাওয়াও অনেক কষ্টের এর সাথে কয়েক মাস পর পর বেতন বাড়ানোর ঝামেলা তো আছেই!!


এমন সব ঝামেলা থেকে মুক্তি দিতে এলো রোবট বাবুর্চি। জার্মানির হ্যানোভারে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবোটিকস মেলায় এমনই এক বাবুর্চি রোবটের দেখা মিললো। কিছুদিনের মধ্যেই বাণিজ্যিক ভাবে এই রোবট বাজারে আসবে।

লন্ডনভিত্তিক মোলে রোবোটিকস নামের একটি প্রতিষ্ঠান ‘প্রোটোটাইপ’ এ রোবোট তৈরি করেছে, যার নাম ‘রোবো শেফ’। যন্ত্রটি বানানো হয়েছে মূলত রান্নার জন্য। রান্নার সময় মানুষের হাত পায়ের নড়াচড়া আর শিখে নেয় রোবটটি। তারপর নিজেই করবে সেই কাজ। যেভাবে মায়েদের কাছ থেকে মেয়েরা রান্না শেখেন।


ছবি তোলার মাধ্যমে মানুষের সেই নড়াচড়াকে ‘প্রোগ্রাম’ হিসেবে ধারণ করা হয় রোবটে। এরপর তা পরিণত হয় নির্দেশ বা কমান্ডে। সেই নির্দেশ মেনেই পরিচালিত হয় বিশেষভাবে বানানো রোবটের দুটি হাত।


দুটি হাত দিয়ে চুলা জ্বালানো, পাত্রে খাবার নাড়া, এমনকি ময়লা পাত্রগুলো ধোয়ার জন্য আলাদা করেও রাখতে পারবে। ধীরে ধীরে নিজের ভুল থেকে শিখতে পারবে। তাঁর প্রোগ্রাম হালনাগাদ করে আরও উন্নত করা যাবে। শেখানো যাবে নতুন রান্নাও। আর এই শেখার অনেক কিছু সে করবে নিজে থেকে। রোবো শেফের দাম হতে পারে ১০ হাজার পাউন্ড।

সুত্রঃবিবিসি
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

লিখেছেন ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১




একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই  দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি  মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

×