বানর যখন রেস্তোরার বেয়ারা!!
০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের দেশ এখন রেস্তোরা ব্যাবসা এখন বেশ জমে উঠেছে। প্রতিটি রেস্তোরার লক্ষ্যই থাকে নিত্যনতুন অথবা ভিন্ন/অদ্ভুত কিছু সেবা দিয়ে মানুষকে আকৃষ্ট করে তোলা। তবে আমাদের দেশে রেস্তোরায় ভুতের মুখোশ পরা বেয়ারার দেখা পাওয়া গেলেও এখনও বানর ওয়েটারের দেখা পাওয়া যায় নাই।

তবে জাপানের কায়াবুকিয়া টেভার্ন রেস্তোরাঁ এই বানর ওয়েটারের ব্যবহারের প্রচলন শুরু করেছে। সেখানে খেতে গিয়ে অন্যান্য রেস্তোরাঁর মতো ফরমাশ দিলে সময়মতো চলেও আসে খাবার। এর বিশেষত্ব হলো, এই হোটেলে খাবার পরিবেশন করে বানর। অবাক হওয়ার মতোই বিষয়টি। উত্তর টোকিওর এ রেস্তোরাঁয় ‘ইয়াত চ্যান’ ও ‘ফুকো চ্যান’ নামের দুটি ম্যাকাক বানর বেশ কয়েক বছর ধরে পরিচারক হিসেবে কাজ করছে।

রেস্তোরাঁয় এসে চেয়ারে বসলেই ‘ইয়াত চ্যান ‘ও ‘ফুকো চ্যান’-এর যেকোনো একজন এসে হাজির হয়। তাদের পরনে থাকে একদম সাধারণ খাদ্য বাহকের পোশাকই। কে কী খাবে, এ বিষয়ে ফরমাশ নেয় একজন। অন্য আরেকজন নিপুণভাবে পরিবেশন করে খাবার। আগত কাস্টমাররা দুই বানরের এমন কাণ্ডে মুগ্ধ হয়ে যান। অনেকেই বানরগুলার জন্য "সয়াবিন" নিয়ে আসেন বকশিস হিসেবে!!

রেস্তোরার মালিক তার পোষা বানর দুইটিকে অনেক আদর করেন। কেননা বানর দুইটি শুধুমাত্র তার শখ নয় বরং ব্যাবসার দক্ষ কর্মীও বটে!! কিন্তু অন্যকর্মীদের মতন এদের তার আর্থিক সুবিধা দিতে হয় না বরং বেতন হিসেবে বড় আকারের তাজা কলাই বানর গুলোর জন্য বরাদ্দ থাকে।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭

ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩
ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?
বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১

একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।
সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।
অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি মায়া,
সব মায়ের...
...বাকিটুকু পড়ুন
গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?
দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।...
...বাকিটুকু পড়ুন