ইরানের মাযান্দারন প্রদেশের একটি প্রাকৃতিক নিদর্শনের নাম ‘কালরদাশ্ত’। চলুস শহর থেকে ৪৫ কিলোমিটারের মতো দূরে প্রাকৃতিক এই অপূর্ব সৌন্দর্যটি বিরাজ করছে। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের কাছে এই কালরদাশ্ত ‘হারানো বেহেশত’ নামে বিখ্যাত।

এখানে হ্রদ, প্রাকৃতিক হিমাগার এবং সবুজ শ্যামল প্রাকৃতিক স্পর্শ রয়েছে। কালরদাশতের একটি গ্রামে অবস্থিত হ্রদের নাম ‘ভেলাশ্ত’।

হ্রদটির আয়তন বিশ হেক্টরের মতো। ইরানের মিষ্টি পানির অন্তত দশটি হ্রদের মাঝে এটি অন্যতম। দৈর্ঘে এটি ৬৫০ মিটারের আর প্রস্থে ৩০০ মিটারের মতো। হ্রদটির গভীরতা ত্রিশ মিটার। পানি বেশ স্বচ্ছ। মাছ শিকার আর নৌকায় বেড়ানোর উপযোগী হ্রদটি।

কালরদাশ্ত বলতে গেলে চমৎকার একটি এলাকা। এখানের আবহাওয়া খুবই সহনীয়। এলাকাটির একদিকে কাস্পিয়ান সাগর আর অপরদিকে এলমকূহ পর্বতচূড়ার পাথুরে উপত্যকা।

গ্রামটির চারদিকেই বাগান আর বাগান। বাগান ছাড়াও এখানে রয়েছে বেশ কটি নদী আর ঝর্ণা। সবমিলিয়ে কালরদাশ্ত এলাকাটি সমগ্র মধ্যপ্রাচ্যের মধ্যে অনিন্দ্য সুন্দর একটি জায়গা যা ভ্রমণ পিপাসীদের পছন্দের তালিকায় স্থান পাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


