somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণের বরাদ্দ তিন গুণ বৃদ্ধি পেল, অনিয়ম রোধ করতে পারবে কি দুদক!!

২০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সরকার গত দুই দিনে বন্যার্তদের জন্য চাল ও বরাদ্দ প্রায় তিন গুণ এবং নগদ টাকার পরিমাণ দ্বিগুণ বাড়িয়েছে।


গতকালের আন্তমন্ত্রণালয়ের বৈঠকে জানানো হয়, গতকাল পর্যন্ত ২৭ জেলায় বন্যাকবলিত মানুষের সংখ্যা ছিল ৫৭ লাখ। মৃত্যু হয়েছে ৯৩ জনের। দুই দিন আগে ২৫ জেলায় বন্যাকবলিত মানুষের সংখ্যা ছিল ৪৮ লাখ। বন্যার্তদের জন্য গতকাল পর্যন্ত ২০ হাজার ৪০০ টন চাল ও ৬ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ৯ আগস্ট শুরু হওয়া এই বন্যায় ১৬ আগস্ট পর্যন্ত অর্থাৎ প্রথম সাত দিনে বরাদ্দ ছিল ৭ হাজার টন চাল ও সোয়া ২ কোটি টাকা। গত দুই দিনে ২৭টি জেলাতেই চাল ও টাকার বরাদ্দ প্রায় তিন গুণ বাড়ানো হয়।

অথচ চলমান বন্যা ব্যবস্থাপনা ও ত্রাণ নিয়ে জানতে চাইলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বিশেষ ফেলো এম আসাদুজ্জামান বলেন, এ পর্যন্ত বন্যার্তদের যে ত্রাণ ও সহায়তা দেওয়া হচ্ছে, তা খুবই অপ্রতুল। বন্যার পূর্বাভাস অনেক আগে থেকেই ছিল। কিন্তু সে তুলনায় যথেষ্ট ভালো প্রস্তুতি দেখা যায়নি।

আন্তর্জাতিক মান অনুযায়ী, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে একেকজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে ২ হাজার ৩০০ কিলোক্যালরি খাদ্য পাওয়া উচিত। এ বিষয়ে প্রশ্নের জবাবে দুর্যোগ ও ত্রাণসচিব বলেন, ‘এটা আমি বলতে পারব না!! স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি উত্তর দেবেন!!!’ স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি বলেন, ‘আমরা মানুষের পেটে খাবার জোগানোর চেষ্টা করছি!! ক্যালরি মেপে ত্রাণ দেওয়ার বিষয়টি বাংলাদেশে প্রচলিত না।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বন্যায় এ পর্যন্ত ৯৩ জন মারা গেছে। সবচেয়ে বেশি মারা গেছে দিনাজপুরে। মৃত ব্যক্তিদের পরিবারকে তারা নগদ ২০ হাজার করে টাকা দিয়েছে।কিন্তু দিনাজপুরের সংবাদদাতারা জানিয়েছেন, বন্যায় মারা যাওয়া এখানকার পরিবারগুলোর কেউ এখন পর্যন্ত ওই টাকা হাতে পাননি। অথচ দুর্যোগসচিব শাহ কামাল বলেন, ‘আমাদের কাছে যে তথ্য আছে তাতে অবশ্যই ওই টাকা তাদের পাওয়ার কথা!!’ অর্থাৎ সরকার থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ত্রাণ দেওয়ার যে হিসাব দেওয়া হচ্ছে, তা ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ঠিকভাবে পাচ্ছে না। তাহলে টাকা গেল কোথায়??

এদিকে দুদক জানিয়েছে তারা বন্যার্তদের জন্য সরকারের ত্রাণ বিতরণ কার্যক্রমে অনিয়ম রোধে নজরদারি করবে। বিশেষ বার্তায় ত্রাণ কার্যক্রমের ওপর কড়া নজরদারি রাখতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এ নিয়ে কোনো প্রকার দুর্নীত বা অনিয়মের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে কমিশনের মহাপরিচালককে (তদন্ত) জানাতে বলা হয়েছে, যাতে কমিশন দ্রুত আইনি ব্যবস্থা নিতে পারে!!

আজকের একটি নিউজে পেলাম ত্রান মন্ত্রীর কাছে থেকে ত্রাণ নিয়ে গিয়ে অপেক্ষা করতে গিয়ে ৪ জন মহিলা অজ্ঞান হয়ে গিয়েছে!! আচ্ছা সরকার কি বানভাসিদের লাইনে দাঁড় করিয়ে ভিক্ষা দেওয়ার কর্মসূচী হাতে নিয়েছে?? মন্ত্রী আসবেন ছবি তুলবেন সাংবাদিকরা নিউজ করবে এই জন্যই কি ত্রাণ?? সারা বছর জুড়েই জনগনের অর্থ লুটপাট চলে কিন্তু তাই বলে পানিবন্দি এই অসহায় মানুষগুলোর জন্য বরাদ্দকৃত অর্থ না লুটে নিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে!! মনে রাখবেন জনগনের টাকায় সরকার চলে সরকারের টাকায় জনগন চলে না।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭




ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা,... ...বাকিটুকু পড়ুন

×