মার্কিন নৌবাহিনীর গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস জন এস. ম্যাককেইন সিঙ্গাপুরের কাছে একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের পর রণতরির ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া, ডেস্ট্রয়ারের পাঁচ নাবিক আহত এবং ১০ জন নিখোঁজ হয়েছে।

ওই এলাকায় তল্লাসী অভিযান চলছে। সিঙ্গাপুরের নৌবাহিনী এবং ওই এলাকায় অবস্থিত মার্কিন জাহাজ এতে অংশ নিয়েছে। সহায়তা করার জন্য ওই এলাকায় অবস্থান করছে সিঙ্গাপুরের পুলিশ কোস্ট গার্ডের জাহাজ । এ ছাড়া, মার্কিন নৌবাহিনীর আক্রমণের কাজে ব্যবহৃত যুদ্ধজাহাজ ইউএসএস আমেরিকাও তল্লাসিতে যোগ দিয়েছে।
এ ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। দুই মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয় দফা মারাত্মক সংঘর্ষে পড়ল মার্কিন নৌবাহিনীর জাহাজ । গত ১৭ জুনে কন্টেইনারবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফিটজেরাল্ডের মারাত্মক ক্ষতি হয়েছিল। এ ঘটনায় মার্কিন সাত নাবিক নিহত হয় । জাপানের বন্দর নগরী ইউকোসুখাতর কাছে ঘটেছিল এ দুর্ঘটনা।
দায়িত্ব পালনে গাফলতির জন্য ফিটজেরাল্ডের ক্যাপ্টেন কমোডর ব্রিস বেনসন এবং নির্বাহী কর্মকর্তা কমোডোর সিয়েন বাবিটকে অপসারণ করা হবে। দুর্ঘটনার সময়ে এ দুই কর্মকর্তা ঘুমিয়ে ছিলেন। এ ছাড়া, সাজা হবে মার্কিন যুদ্ধজাহাজের আরো বারো নাবিকের।
মার্কিন সেনাবাহিনীর মধ্যে কেমন যেন সর্বদাই একটি ড্যামকেয়ার ভাব বিদ্যমান। সমুদ্র পথে অন্যজাহাজ শনাক্তকরণ প্রযুক্তি থাকা সত্ত্বেও এধরণের দুর্ঘটনা মেনে নেওয়া যায় না বরং এটাকে ইচ্ছাকৃত বলেই মনে হয়। হয়ত তারা তেল ট্যাংকারের বিপরীতে নিজেদের জাহাজের শক্তি প্রতিযোগিতা করেছিল! যদিও তেলবাহী জাহাজের অবস্থা কি দাঁড়িয়েছে সপ্তম নৌবহরের বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




