somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিআইপিদের জন্য বিপাকে সাধারন যাত্রী ঘণ্টার পর ঘণ্টা পদ্মাপারে অপেক্ষা!!

২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাটুরিয়ায় ফুলেফেঁপে রয়েছে প্রমত্তা পদ্মা-যমুনা নদী। উত্তরাঞ্চলে বন্যার পানির ঢল এখন চলে এসেছে দেশের মধ্যাঞ্চলে। আর পাটুরিয়ার কিছু দূরে আরিচায় দুটি নদীর মিলন ঘটায় স্রোতের তীব্রতা অনেক।


পাটুরিয়া থেকে দৌলতদিয়া ফেরিঘাটে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে থাকে। এসব যানবাহনের একমাত্র ভরসা এই ঘাট দুটিতে থাকা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ছোট-বড় ১৯টি ফেরি।

নদীর তীব্র স্রোত ঠেলে ফেরি পারাপারে চলছে এক যুদ্ধ, তার ওপর ভিআইপিদের জন্য অপেক্ষা করা বাড়তি বিড়ম্বনা যোগ করেছে। ফেরি পারাপারে যাত্রী ও যানবাহনের চালকদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। নদীর স্বাভাবিক অবস্থায় আগে একবার পাটুরিয়া থেকে দৌলতদিয়া যেতে একটি ফেরির সময় যেত ৪৫ মিনিট। ফিরে আসতে মাত্র আধা ঘণ্টা। বর্তমানে সেখানে চলে যাচ্ছে ১ ঘণ্টা ২০ মিনিট। আর ফিরতে ৪৫ মিনিট।

বিআইডব্লিউটিসির তথ্য অনুযায়ী, পারাপারে দীর্ঘ সময় চলে যাওয়ায় এখানে ফেরি চলাচল প্রায় ২৫ শতাংশ কমে গেছে। তাই পরিস্থিতির পরিবর্তন না হলে আসন্ন কোরবানির ঈদের সময় ঘুরমুখী মানুষের বিড়ম্বনা বা দুর্ভোগের মাত্রা বেড়ে যাবে বহু গুণ।

জানা যায়, পাটুরিয়ায় পদ্মা-যমুনার প্রবল স্রোত বিড়ম্বনার একমাত্র কারণ নয়। বিআইডব্লিউটিসির ঘাট-সংশ্লিষ্ট কর্মকর্তা, যানবাহনের চালক ও যাত্রীরা জানান, অব্যবস্থাপনা, ফেরিগুলো পুরোনো হয়ে যাওয়া, বিশেষ শ্রেণির যাত্রীদের (ভিআইপি) প্রাধান্য দেওয়ার কারণে নদী পারাপারে দেরি হয়। এর ধকল পোহাতে হয় সাধারণ যাত্রীদের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাকচালক বলেন, অনেক সময় ইচ্ছে করে ফেরি ধীরগতিতে চালানো হয়। এতে করে ঘাটে যানবাহনের চাপ বেড়ে যায়। তখন একশ্রেণির রাজনৈতিক নেতারা ঘাট-সংশ্লিষ্টদের সঙ্গে মিলে বাড়তি টাকা নিয়ে যানবাহনগুলো থেকে ফেরিতে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।

ভিআইপিদের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই জানিয়ে বিআইডব্লিউটিসির কয়েকজন কর্মকর্তা ও ফেরিচালক বলেন, প্রতিদিন মন্ত্রী-সচিব থেকে শুরু করে রাষ্ট্রের বড় বড় কর্মকর্তা ফেরিতে ওঠেন তাঁদের গাড়ি নিয়ে। আসার কথা আগে থেকে খবর দেন। তাঁরা না আসা পর্যন্ত ঘাটে ফেরি নিয়ে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আর সবই হয় ওপরের নির্দেশে।

ঈদের পূর্বে প্রতিবার বলা হয় এবার যাত্রীরা নিরাপদে ও ভালো ভাবে ঈদে বাড়ি যেতে পারবে। অথচ দেখা যায় প্রতিবারই ঈদে বাড়ি যেতে যাত্রীদের ব্যাপক ভোগান্তির স্বীকার হতে হয়। কিন্তু আমলারা প্রচার করেন সবাই জামমুক্ত ভাবে বাড়ি পৌঁছেছেন!! প্রকৃতপক্ষে আমলাদের তো আর ভোগান্তি পহাতে হয় না যে তারা এসব সাধারন যাত্রীদের কষ্ট বুঝবেন। প্রয়োজন হল এসব ভিআইপিদের সাধারন যাত্রীদের মত ভ্রমণ করতে দেওয়া অতিরিক্ত সুযোগ না দেওয়া তাহলে তারা সাধারন যাত্রীদের কথা চিন্তা করে ভালো কিছু করতে চেষ্টা করত, একা যোগাযোগ মন্ত্রী আর কত করবেন??
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×