
দূর্গা পূজার আয়োজক, মুসলিম সম্প্রদায়ের নেতা ও অন্যান্য ধর্মীয় নেতাদের নিয়ে করা বুধবার এক বৈঠকে মমতা এ নির্দেশ দেন বলে জানিয়েছে এনডিটিভি।
গত বছরের মতো এবারও আশুরা এবং প্রতিমা বিসর্জনের দিন কাছাকাছি পড়েছে। দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা এড়াতেই মমতার এই সিদ্ধান্ত। ১ অক্টোবর আশুরার দিনকে কেন্দ্র করে ওইদিন সন্ধ্যার পর থেকেই শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল বের হওয়ার কথা। মহররমের অনুষ্ঠান উপলক্ষে ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ১ অক্টোবর রাত পর্যন্ত প্রতিমা বিসর্জন বন্ধ থাকবে। পরদিন থেকে ফের বিদায় জানানো যাবে দূর্গাকে।
ধর্মীয় অনুভূতিকে উসকে দিয়ে কেউ কেউ রাজনীতি করতে চায় বলেও বৈঠকে সতর্ক করেন তৃণমূলপ্রধান মমতা। “কিছু মানুষ আছে যারা হিন্দু-মুসলমান বিষয়ে সমস্যা সৃষ্টি করতে চেষ্টা করছে। প্রত্যেকটি ধর্মই আমাদের; যদি পূজা মন্ডপের পাশ দিয়ে (আশুরার) মিছিল যাওয়ার সময় সমস্যা বাধে, তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো,”বলেন তিনি।
এবার ভাবুন এই নির্দেশ যদি বাংলাদেশে দেওয়া হত!! তবে বাংলাদেশ সরকারকে তালেবান সরকার বলে ঘোষণা করা হত। বাংলাদেশকে তালেবান রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হত। হিন্দু-বোদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সংখ্যালঘু নির্যাতন হিসেবে এই আদেশকে প্রচায় করত। কিন্তু যখন একই আদেশ ভারত থেকে দেওয়া হল তখন তাদের মুখে কোন রা নেই!! ইহাকেই বলে হিপক্রেসি!!! শুভ কামনা রইলো সকল হিপক্রেটদের জন্য।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




