
আজ শুক্রবার তাঁর এই সাজা ঘোষণা করেছেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত। ৪৯ বছর বয়সী লি বিশ্বের বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস চেয়ারম্যান।
দুর্নীতির বেশ কয়েকটি অভিযোগে গত ফেব্রুয়ারি মাসে লির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। তদন্তের অংশ হিসেবে গত ১৭ ফেব্রুয়ারি লিকে গ্রেপ্তার করা হয়।
স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস প্রেসিডেন্ট লির বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি কিছু সুবিধার বিনিময়ে দেশটির প্রেসিডেন্ট পার্ক গিউন হের ঘনিষ্ঠ বন্ধু চোই সুন-সিলের অলাভজনক কোম্পানিকে ৩ কোটি ৬৩ লাখ ডলার (৪৩ বিলিয়ন উন) ঘুষ দিয়েছেন। এই কেলেঙ্কারির কারণে পার্লামেন্টে পার্ককে অভিশংসনের পক্ষে ভোট পড়ে।
এবার চিন্তা করুন তিনি যদি বেক্সিমকো গ্রুপের মালিক হতেন আর দেশটি যদি বাংলাদেশ হত!! তাহলে কার বাপের সাধ্য ছিল তার বিরুদ্ধে অভিযোগ অথবা বিচারের সম্মুখীন করবার!!
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



