somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতে ভণ্ড বাবার শ্রাদ্ধে ৩১ নরবলী!!

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশটির নাম ইন্ডিয়া, যেখানে মানুষের মর্যাদা গরুর থেকেও কম। যে দেশের মানুষের কাছে গো-মুত্র হল পবিত্রতার প্রতীক। সেই দেশে এবার এক ভণ্ড সাধু বাবাকে জেলের হাত থেকে বাঁচাতে তার ৩১ ভক্ত নিজেদের জীবন উৎসর্গ করেছে!!


কথিত সেই স্বঘোষিত ধর্মগুরুর নাম গুরমিত রাম রহিম সিংয়। ১৯৯৯ সালে তার বিরুদ্ধে নিজ আশ্রমে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ২০০২ সালে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই রাম রহিম সিংয়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে। দীর্ঘ ১৫ বছর পর সিবিআইয়ের বিশেষ আদালতে সেই মামলার সাজার রায় ঘোষণা হতে যাচ্ছে আগামী ২৮ তারিখ। গতকাল (শুক্রবার) পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত গুরমিতকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৫০৬ ধারা অনুসারে দোষী সাব্যস্ত করেছে। ধারনা করা হচ্ছে তাকে ৭ বৎসরের সাজা দেওয়া হতে পারে। তাকে আদালত থেকেই পুলিশ হেফাজতে নেয়া হয় এবং তাকে এদিন রাত পৌনে ১০টা নাগাদ রোহতকের সুনারিয়া কারাগারে পাঠানো হয়েছে। ভারতের ৩৬ জন ভিভিআইপির একজন এই ভণ্ড গুরু!! কারাগারের তাকে একটি রুমে এসি সুবিধাসহ বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে এমনকি তার সাহায্যকারি হিসেবে একজন সহায়ক নিয়োগ করা হয়েছে। ধারনা করা হয় ভারত জুড়ে প্রায় ৬ কোটি ভক্ত রয়েছে এই গুরমিত রাম রহিম সিংয়ের!

স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের বিরুদ্ধে প্রায় ৪০০ জন ভক্তের অণ্ডকোষ কেটে ফেলাসহ আশ্রমের ৪০/৪৫ জন তরুণীর সঙ্গে নিয়মিত যৌনাচার চালানোর অভিযোগ রয়েছে। মূল অভিযোগকারিনীকে নিজের বিশেষ ‘গুহা’য় ডেকে নিয়ে গিয়ে পাশে আগ্নেয়াস্ত্র রেখে ধর্ষণ করার অভিযোগ রয়েছে।

আদালত তাকে দোষী ঘোষণার পর গুরমিত রাম রহিম সিংয়ের ভক্তদের বেপরোয়া তাণ্ডব শুরু হয়েছে। সমর্থকরা শতাধিক গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে সহিংস বিক্ষোভ দেখাচ্ছে। পাঞ্জাবের বেশ কয়েকটি রেল স্টেশনে আগুন ধরানো হয়েছে। ওই ঘটনায় পাঞ্জাবের ভাটিন্ডা, মনসা এবং ফিরোজপুরে কারফিউ জারি করা হয়েছে। হরিয়ানার বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। এ পর্যন্ত ৩১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্তত ২৫০ জন্য আহত হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছে। অন্তত ১৫০০ দুর্বত্তকে আটক করা হয়েছে। হরিয়ানা সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি স্টেডিয়ামকে অস্থায়ী কারাগারে পরিণত করা হয়েছে।

সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২০
১৩টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×