somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইরাক ও সিরিয়ার যুদ্ধে ইরান ও অ্যামেরিকার ভূমিকার মধ্যে পার্থক্য!!!

২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইএস বিরোধী যুদ্ধে সিরিয়া ও ইরাকের সরকারকে প্রত্যক্ষ ভাবে সহযোগিতা করছে ইরান।অন্যদিকে অ্যামেরিকা ইরাকের সরকার ও কুর্দিদের সহায়তা করলেও সিরিয়ায় কুর্দি ও সরকারের বিদ্রোহীদের সহযোগিতা করছে।

কিন্তু অ্যামেরিকা আসলেই কি আইএসের বিরুদ্ধে লড়ছে নাকি তাদের ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে দেশ দুটিতে অবস্থান করছে সেটিই প্রশ্নের বিষয়!!

সম্প্রতি এক অনুষ্ঠানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল সোলায়মানি বলেছেন, প্রতিবেশী ইরাক ও সিরিয়ায় ইরানের জন্য কোনো বস্তুগত স্বার্থ নেই। তিনি বলেন, “আমরা যখন ইরাকে ঢুকি তখন ইরাক ও আমাদের নিজেদের স্বার্থকে আলাদা করে দেখি নি। পাশাপাশি ইরাকের তেলক্ষেত্রগুলো কিংবা মসুল ও কিরকুকের মতো কোনো শহর নিয়ন্ত্রণেরও চেষ্টা করি নি। আমরা কখনো অর্থের দাবি করি নি এবং করব না।”

দায়েশ ও জয়শুল ইসলামের মতো উগ্র সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করার পরও সিরিয়ায় স্থিতিশীলতা আনতে সক্ষম হয়েছে ইরান। দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর কথা উল্লেখ করে ইরানের এ সেনা কমান্ডার বলেন, “এটা এমন এক গোষ্ঠী যারা প্রতিদিন যুদ্ধক্ষেত্রে শত শত আত্মঘাতী বোমা হামলাকারী পাঠাচ্ছে। আমরা আসলে সেখানে কোনো সামরিক শক্তির বিরুদ্ধে লড়ছি না, আমরা সেখানে তাদের ভ্রান্ত চেতনার বিরুদ্ধে লড়াই করছি।”

অন্যদিকে ইরাক ও সিরিয়ায় ২০১৪ থেকেই মার্কিন সেনাবাহিনী আইএস বিরোধী যুদ্ধ করছে বলে দাবী করে। কিন্তু এখন পর্যন্ত তাদের এই দাবী মিথ্যা বুলি ছাড়া আর কিছুই বলে প্রমানিত হয় নাই। ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনী মূলত কুর্দি মিলিশিয়াদের অস্ত্রে সজ্জিত করছে। ইতিমধ্যে কুর্দিরা সিরিয়া ও ইরাকের অনেক অঞ্চল দখল করেছে যেখানে আমেরিকা একাধিক সেনাঘাটি স্থাপন করেছে। এক কথায় বলা যেতে পারে আমেরিকা ইরাক ও সিরিয়া ভেঙ্গে কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার চক্রান্ত করছে যেখানে সরাসরি ইসরাইলি সমর্থন রয়েছে। এমনকি কুর্দিদের ইসরাইলি পতাকা বহন করতে দেখা গিয়েছে।

ইরাক ও সিরিয়ায় আইএসদের সাথে প্রায় মার্কিন বাহিনীর ঘনিষ্ঠতা চোখে পড়েছে। আইএসের মসুল দখলের লড়াইয়ের সময় আইএসের কনভয়কে নিরাপত্তা দিতে নিয়োজিত ছিল মার্কিন বাহিনীর হেলিকপ্টার। এমনকি সম্প্রতি সিরিয়া থেকে আইএস সন্ত্রাসীদের নিরাপদে সরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে মার্কিন বাহিনীর বিরুদ্ধে।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×