অবশেষে টানা আড়াই মাস ধরে চলতে থাকা টান টান উত্তেজনার অবসান ঘটল। বেইজিং থেকে রয়টার্স জানিয়েছে, ভারত ইতিমধ্যেই তাদের সৈন্য ডোকলাম থেকে সরিয়ে নিয়েছে। আর এর মধ্য দিয়ে প্রায় দু’মাসব্যাপী টানাপড়েনের সমাপ্তি ঘটল।

ভারতীয় সংবাদ মাধ্যমে উভয় পক্ষ ডোকলাম থেকে সেনা সরিয়ে নিয়েছে বলে দাবি করা হয়েছিল। কিন্তু চীন সে দাবী অস্বীকার করে ডেকলামে তাদের সেনা উপস্থিতির ঘোষণা করেছে। অন্যদিকে চীন ডোকলামের বিরোধপূর্ণ অঞ্চল থেকে ভারতের সেনা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছে। ডোকলাম থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সেই সময় নেওয়া হলো, যখন ‘ব্রিকস’ শীর্ষ সম্মেলন শুরু হওয়ার মুখে। সেপ্টেম্বরের ৩ থেকে ৫ তারিখ পর্যন্ত চীনে এই সম্মেলন বসছে। তাতে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে সংকট কাটানো ও উত্তেজনা প্রশমনের এই সিদ্ধান্ত।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিইয়িং এক সংবাদ সম্মেলনে বলেন, আজ ভোরে ডোকলাম এলাকা থেকে সরে গেছে ভারতীয় সেনাবাহিনী। তিনি জানান, ভারতীয় সেনাদের সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ওই এলাকায় মোতায়েন চীনা সেনারা। এছাড়া, ভারতীয় বাহিনী তাদের সরঞ্জামও সিরিয়ে নিয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, বিরোধপূর্ণ ওই এলাকায় টহল শুরু করেছে চীনা সেনারা। তিনি বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে অনুপ্রবেশকারী সব ভারতীয় সেনাকে সরিয়ে ভারত সীমান্তের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে; আর চীনা সেনারা টহল শুরু করেছে।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



