কিছুদিন পূর্বে উত্তর কোরিয়া প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন দ্বীপ গুয়ামে হামলা চালানোর হুমকি দিয়েছিল। উত্তর কোরিয়া থেকে গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে হলে সেই ক্ষেপণাস্ত্রকে জাপানের আকাশসীমা দিয়ে উড়ে যেতে হত।

তবে জাপান এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারেনাই বা তাদের এন্টিব্যলেস্টিক মিসাইল দিয়ে ধ্বংস করে দিতে পারেনাই। বরং ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫৫০ কিলোমিটার উচ্চতায় উঠেছিল এবং অন্তত ২,৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছে।
জাপানে সতর্কতামূলক ঘণ্টা বাজানো হয়েছে এবং অনেকে ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য আঘাত থেকে বাঁচতে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে গেছে।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ভয়ে জাপানে সতর্কতামূলক বার্তা দেয়ার পর দেশটিতে হুলস্থুল কাণ্ড শুরু হয়। ‘অশুভ’ লিখিত মেসেজ পেয়ে লাখ লাখ মানুষ ঘুম থেকে জেগে ওঠে। বার্তায় জনগণকে নিরাপদ অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়।

জাপানি টেলিভিশন দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি জাপানের উত্তরাঞ্চলীয় ‘হোক্কাইদো’ দ্বীপের উপর দিয়ে উড়ে গিয়ে তিন খণ্ডে বিভক্ত হয়ে সাগরে পড়েছে। জাপান সরকারের পক্ষ থেকে জনগণকে মোবাইলে লিখিত মেসেজ দেয়া হয়- “ক্ষেপণাস্ত্র পার হচ্ছে”। আরেকটি মেসেজে বলা হয়- “কিছুক্ষণ আগে এ এলাকা দিয়ে দৃশ্যত একটি ক্ষেপণাস্ত্র পার হয়েছে। আপনি যদি কোনো সন্দেহজনক কিছু দেখেন তাহলে তার কাছে না গিয়ে বরং দ্রুত পুলিশ অথবা ফায়ার সার্ভিসকে খবর দিন। দয়া করে নিরাপদ ভবনে অথবা আন্ডারগ্রাউন্ডে অবস্থান নিন।”

জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে একটি ‘গর্হিত কাজ’ এবং ‘অভূতপূর্ব, মারাত্মক ও বিপর্যয়কর হুমকি' হিসেবে বর্ণনা করে বলেছেন, এ ধরনের পদক্ষেপে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার মারাত্মক ক্ষতি হবে। তিনি বলেন, জাপানের জনগণের নিরাপত্তা রক্ষার লক্ষ্যে তার সরকার সম্ভাব্য সবকিছু করবে।
এর আগে জাপানের আকাশ দিয়ে ১৯৯৮ ও ২০০৯ সালে দুইবার ক্ষেপণাস্ত্র উড়িয়েছিল উত্তর কোরিয়া। অবশ্য দু’বারই দেশটি দাবি করে, এগুলো সামরিক কাজে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র নয় বরং এগুলো ছিল আকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর লক্ষ্যে রকেট পরীক্ষা।
সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়ার ব্যাপক উত্তেজনা চলছে তবে আজকের এ ঘটনার পর জাপানের জনগণ সবচেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে গুয়ামে উত্তর কোরিয়ার পারমাণবিক হামলা করবার সক্ষমতা নিয়ে এখন আর প্রশ্নের অবকাশ রইলো না।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



