ইন্টারনেট বিহীন অবস্থায় থাকা আমাদের পক্ষে এক মিনিটের জন্য সম্ভব নয়। তাহলে চলুন জেনে নেই এই এক মিনিটটে ইন্টারনেটের দুনিয়ায় কি কি ঘটে থাকে, যা আমাদেরকে তার মায়ার জালে আঁকড়ে রাখে।

ইকোনমিক টাইমস ও ভিজ্যুয়ালক্যাপিটালিস্টের তথ্য মতে ছবি শেয়ারিংয়ের সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে প্রতি মিনিটে শেয়ার করা হচ্ছে ৪৬ হাজার ২০০ ছবি।



ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে ৬০ সেকেন্ডে ৪১ লাখ ভিডিও দেখা হয়।


২০০ কোটি সক্রিয় ব্যবহারকারী প্রতি মাসে ফেসবুক ব্যবহার করেন। এর অর্থ হলো বিশ্বের মোট জনসংখ্যার ২৫ শতাংশের বেশি মানুষ বছরের যেকোনো এক মাসে অন্তত একবার ঢুঁ মারেন সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় এই মাধ্যমে।

মোবাইলের সব থেকে বড় অপারেটিং প্লাটফর্ম গুগলের প্লে স্টোর থেকে ৩ লাখ ৪২ হাজার অ্যাপ ডাউনলোড করা হয় প্রতি এক মিনিটে।পেশাজীবীদের জন্য সামাজিক যোগাযোগের ওয়েবসাইট লিঙ্কডইনে প্রতি সেকেন্ডে দুটি করে অ্যাকাউন্ট খোলা হয়, অর্থাৎ মিনিটে ১২০টি।

আমরা যখন ইন্টারনেটে এক মিনিট ধরে ব্যস্ত সময় পার করছি, ঠিক সে সময় সারা বিশ্বে নিজের প্রয়োজনে মানুষ ১৫ কোটি ৬০ লাখ মেইল পাঠাচ্ছে।
(প্রথম আলো থেকে সংগ্রহীত)
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



