somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতিসংঘে ব্যক্তিতায় ট্রাম্পের হুমকি ও দোষারোপ কি অ্যামেরিকাকে একঘরে করে দিবে??

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তাঁর পক্ষের লোকজন এতটাই বিব্রত যে তার পক্ষ নিয়ে টিভি শোতে আলোচনার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না।

ট্রাম্পের জাতিসংঘ ভাষণের পরপরই বিশ্বনেতাদের মধ্য থেকে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া উঠে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে ইরানের সাথে পরমাণু সমঝোতাকে ভয়ানক সমঝোতা হিসেবে আখ্যায়িত করেছেন, ইরানী সরকারকে খুনি সরকার বলেছে এবং উত্তর কোরিয়াকে সম্পূর্ণরুপে ধ্বংস করে দেবার হুমকি দিয়েছে।


তবে ট্রাম্পের অবস্থানকে মেনে নেয় নি আন্তর্জাতিক সমাজ। এক ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশই ট্রাম্পের বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছে। সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন সরাসরিই বলেছেন, ‘জাতিসংঘ আলোচনার একটি সাধারণ ক্ষেত্র। এখানে কোনো দেশ অন্য দেশকে হুমকি দিতে পারে না।’ উত্তর কোরিয়াকে এভাবে হুমকি দিতে নিষেধ করেছে চীন।


ইরান বিষয়ে শক্তিশালী অবস্থান ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর পররাষ্ট্র নীতি-বিষয়ক কমিটির প্রধান ফেদেরিকা মঘারিনি জানিয়েছেন আমেরিকা পরমানু চুক্তি বাতিল করলেও ইইউ নিজের পথেই হাঁটবে। এ বিষয়ে একই অভিমত ব্যক্ত করেছে জাপান ও জার্মানি।


অর্থাৎ উত্তর কোরিয়া, ইরান ও জলবায়ু চুক্তি নিয়ে ট্রাম্পের অবস্থানের সঙ্গে সহমত নয় আমেরিকার দীর্ঘ দিনের বন্ধু দেশগুলো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাব ও তার আমেরিকা ফার্স্ট নীতি বহু বন্ধু দেশের মধ্যেও শঙ্কার সঞ্চার করেছে।


এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের অবকাশে ৭৭ জাতি গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীরা সর্বসম্মতি ক্রমে একটি বিবৃতি পাস করেছেন। ওই বিবৃতিতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া ইরানের পরমাণু সমঝোতাকে আন্তর্জাতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে গঠনমূলক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করা হয়েছে। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি সমর্থন ঘোষণা করেছে ৭৭ জাতি গ্রুপের সদস্য বিশ্বের ১৩৪টি দেশ। এসব দেশ ইরানের বিরুদ্ধে আরোপিত একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছে।


সর্বশেষ যুক্তরাষ্ট্রের চোখরাঙানিকে অগ্রাহ্য করে নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান। যা নিউক্লিয়ার ওয়্যারহেড বহনে এবং ২ হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে ট্রাম্প ইরানের বিরুদ্ধে বিপজ্জনক ক্ষেপণাস্ত্র তৈরির অভিযোগ আনেন। শুক্রবার একাধিক নিউক্লিয়ার ওয়্যারহেড বহনে সক্ষম এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানি জাতি সব সময় শান্তির পক্ষে কাজ করেছে। ইরানি জাতি প্রতিরক্ষার জন্য কারও অনুমতি নেয়ার প্রয়োজন মনে করে না এবং বিশ্বের কোনো শক্তিই ইরানকে তার প্রতিরোধমূলক তৎপরতা থেকে বিরত রাখতে পারবে না।


গত বছর থেকে কার্যকর হওয়া নিউক্লিয়ার চুক্তি অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর তেমন কোনো বিধিনিষেধ আরোপ হয়নি। তবে চুক্তিটি কার্যকরের সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে আগামী আট বছর নিউক্লিয়ার ওয়্যারহেড বহনে সক্ষম কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি না চালানোর জন্য ইরানকে বলা হয়।


সব দিক থেকে দেখা যাচ্ছে ট্রাম্পের উদ্ধত বক্তব্যের জন্য অ্যামেরিকা তার পুরাতন মিত্রদের হারাতে বসেছে, যেই মুহূর্তে ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও কঠিন অবরোধ আরোপের ঘোষণা দিচ্ছেন ঠিক তখন ইউরোপের বড় কোন ব্যাংক বা ব্যাবসা প্রতিষ্ঠান ইরানের সাথে নতুন কোন বিনিয়োগের চুক্তি করছ। এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র চীন, রাশিয়া এবং ফ্রান্স প্রকাশ্য পরমানুবিক চুক্তির পক্ষে সাফাই গাইছেন।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×