
পদ্মা সেতুর কাজ ৫ ভাগে ভাগ করা হয়েছে। মূল সেতু ও নদীশাসন হচ্ছে বড় দুটি কাজ। এর বাইরে দুই পারে সংযোগ সড়ক ও টোলপ্লাজা নির্মাণ এবং অফিস, বাসাসহ নির্মাণ অবকাঠামোর কাজ তিন ভাগে ভাগ করা হয়েছে।

এতদিন ৪ টি ভাগের কাজ ভালোভাবে এগিয়ে গেলেও মুলসেতুটির কার্যক্রম দৃশমান হচ্ছিল না। বলা চলে ৪ বিভাগের কাজই প্রায় শেষের পথে রয়েছে। এদিকে কাল প্রথম স্পানটি বসাতে পারলেই, এমন আরও ৪১ টি স্প্যান বসাতে হবে পুরো সেতুর কাজ শেষ করতে হলে। এজন্য সর্বমোট ২৭২টি পাইল বসাতে হবে যা কংক্রিটের ৪২টি খুঁটি বা পিলার বহন করবে। প্রথম দিকে স্প্যানের রং সোনালি হওয়ার কথা থাকলেও এখন তা ধূসর করা হয়েছে। ফলে পদ্মা সেতুটি দেখতে সোনালি রঙের না হয়ে ধূসর রঙের হবে।
পদ্মা মুল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। বাইপাসসহ এই সেতুর দৌর্ঘ দাঁড়াবে প্রায় সাড়ে ৯ কিলোমিটার। সরকার আশা করছে ২০১৮ সালের মধ্যেই সেতু দিয়ে গাড়ি চলাচল শুরু করতে পারবে। অর্থনীতিবিদদের মতে পদ্মাসেতু আমাদের দেশের মোট জিডিপিতে ১.২ অবদান রাখবে।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




