somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌদি রাজ পরিবারে বিদ্রোহ আটক হলেন মন্ত্রী ও রাজপুত্র!!!

০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে সৌদি আরবের রাজ পরিবারের মধ্যে ক্ষমতা নিয়ে দন্দ শুরু হয়েছে। মাত্র কয়েকদিন আগে বর্তমান সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ তার নিজ পুত্র মুহাম্মদ বিন সালমানকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করেন পূর্ববর্তী যুবরাজ মুহাম্মদ বিন নায়েফকে তার পদ থেকে অপসারন করে।

এমনকি শোনা যায় মুহাম্মদ বিন নায়েফকে বর্তমানে গৃহবন্দী করে রাখা হয়েছে।

এসব ঘটনার পর থেকেই মূলত সৌদি রাজ পরিবারে ক্ষমতা নিয়ে দন্দের বিষয়টি প্রকাশে চলে আসে। তারই ধারাবাহিকতায় বর্তমান সৌদি যুবরাজ, মোহাম্মদ বিন সালমানকে প্রধান করে, শনিবার সৌদি বাদশাহ নিজে একটি দুর্নীতি দমন কমিটি গঠন করেন।


সালমানের নেতৃত্বে নব-গঠিত কথিত দুর্নীতি দমন কমিটি যে তার পথের কাটা দমনে ব্যাবহার করা হবে তা সহজেই অনুমেয়। নতুন এই কমিটি গঠনের মাত্র করেক ঘণ্টার মধ্যেই দেশটির ১১ জন রাজপুত্র, ৪ জন বর্তমান মন্ত্রী এবং বেশ কয়েকজন সাবেক মন্ত্রীকে আটক করা হয়েছে। বিদ্রোহ দমনের উদ্দেশ্যে সৌদি ন্যাশনাল গার্ড এবং নৌবাহিনী প্রধানের পদেও রদবদল করা হয়।যুবরাজ সালমান ন্যাশনাল গার্ড মন্ত্রী প্রিন্স মিতেব বিন আব্দুল্লাহকে এবং নেভি কমান্ডার এডমিরাল আব্দুল্লাহ বিন সুলতান বিন মোহাম্মদ আল সুলতানকে বরখাস্ত করেছেন বলে জানিয়েছে এসপিএ।

সৌদি আরবের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, যুবরাজকে প্রধান করে যে কমিটি গঠন করা হয়েছে সেখানে যুবরাজ চাইলে যে কাউকে গ্রেফতার করার এবং যে কারো উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা দেবার ক্ষমতা দেয়া হয়েছে।


এদিকে গতকালই লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি পদত্যাগ করেছেন। মজার বিষয় হল হারিরির পদত্যাগের ঘোষণা করা হয়েছে সৌদি আরব থেকে। বরাবরের ন্যায় সৌদি ভূখণ্ড থেকে এই ঘোষণায় ইরানকে দায়ী করা হয়েছে। কিন্তু ধারনা করা হচ্ছে লেবাননে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করে ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপ হিজবুল্লাহকে দমন করবার উদ্দেশ্যেই এই পদত্যাগ নাটক করা হয়েছে। সৌদি সমর্থিত জঙ্গিরা যখন ইরাক-সিরিয়ায় বিপুল পরাজয়ের মুখে রয়েছে তখন এই ঘটনাকে নিজের স্বার্থে ব্যাবহার করতে সৌদি আরব তাদের সমর্থিত লেবানিজ প্রধানমন্ত্রী রাফিক আল-হারিরীকে পদত্যাগ করিয়েছে।


অন্যদিকে সিরিয়ার গোলান মালভূমিতে বসবাসরত দ্রুজ সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে ফ্রি সিরিয়ান আর্মি'র একটি গ্রুপ। ইসরাইল সমর্থিত ওই গোষ্ঠীর হামলার পর ইসরাইল ঘোষণা করেছে তারা দ্রুজ সম্প্রদয়কে রক্ষা করবার জন্য সিরিয়ার গোলান মালভূমি দখল করবে। যদিও সিরিয়া সঙ্কটের প্রথম থেকেই দ্রুজ সম্প্রদয় সিরিয়ার প্রেসিডেন্ট বাসার-আল-আসাদকে সমর্থন করে আসছে।


এদিকে গতকাল রাতে সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি আন্দোলনকারীরা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হুথি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে তিন দফা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সৌদি সেনাবাহিনী। প্রায় ৩ বছর ধরে সৌদি আরব তাদের প্রতিবেশী দেশটিতে আগ্রসন চালাচ্ছে, যদিও এখনও সৌদিপন্থী সরকার ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রন নিতে সক্ষম হয় নাই। বরং খোদ সৌদি রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা করে হুথিরা সৌদি আরবকে করা বার্তা দিয়েছে নিঃসন্দেহে।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চুক্তিতে নেই, তবু প্রবাসীদের আশা: NCT দিলেই মিলবে ভিসা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৪:০০


জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

×