somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রাম্পের নিষেধাজ্ঞার হুমকির জবাবে চীনের সতর্কবার্তা!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চীনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প অভিযোগ করেন, আমেরিকার স্টিল ও অ্যালুমিনিয়াম শিল্পকে চীন ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। বেইজিংয়ের এই প্রচেষ্টার বিরুদ্ধে শূল্ক আরোপ ও কোটা ব্যবস্থা প্রবর্তনসহ সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করা হচ্ছে বলেন ট্রাম্প


নির্মাণ ও যানবাহন তৈরির ক্ষেত্রে স্টিল ও অ্যালুমিনিয়াম খুবই জরুরি পণ্য হিসেবে বিবেচিত, আর এই দুইটি খাতে চীন ভর্তুকি দিচ্ছে বলে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় দুটি রিপোর্ট উপস্থাপন করেছে। এদিকে, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য দক্ষিণ কোরিয়ার নেয়া পদক্ষেপে ক্ষিপ্ত ট্রাম্প।

এক্ষেত্রে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করার হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন ২০১২ সালের মুক্ত বাণিজ্য চুক্তিটি ছিল আমেরিকার জন্য একটি ‘বিপর্যয়’।এ চুক্তির কারণে আমেরিকা বাণিজ্য ঘাটতির মুখে পড়েছে বলেও তিনি অভিযোগ করেন।


এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞা বিশ্ব অর্থনীতিকে আঘাত করবে বলে সতর্ক করেছে চীন। ওয়াশিংটন ইতিমধ্যে চীনের তৈরি পণ্যের ওপর শুল্কমাত্রা আরোপ করে দিয়েছে। এর মধ্যে চীন পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার পর বিশ্ব অর্থনীতির শীর্ষ দুই দেশের মধ্যে বাণিজ্য সংঘাত শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যেকোনো ধরনের একতরফা অথবা সংরক্ষণ নীতি বিশ্ববাণিজ্য ইস্যুকে নাজুক করে তুলবে। এটি বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের পথকে আঘাত করবে। এই মুহূর্তে চীন বিশ্বের মোট উৎপাদিত ইস্পাতের অর্ধেক নিজেরাই উৎপাদন করছে।


মজার বিষয় হল নিজ অর্থনীতি সবল রাখার জন্য চীন অভ্যন্তরীণ বাজারের জন্য ব্যাপকমাত্রায় স্টিল উৎপাদন করছে বলে অভিযোগ করছে আমেরিকা। নিজের অভ্যন্তরীণ বাজার বা অর্থনীতি সবল রাখতে কোন দেশ কি কৌশল গ্রহন করবে এটি সংশ্লিষ্ট দেশটির নিজস্ব ব্যাপার। কিন্তু এই অজুহাতে দেশটির ওপর নিষেধাজ্ঞা প্রদানের মত হটকারী সিদ্ধান্ত হয়ত অ্যামেরিকার স্বার্থেই আঘাত আনবে।
আমেরিকার ইতিহাসে সরকার পরিচালয়ায় চরম অদক্ষ প্রেসিডেন্ট ট্রাম্প কোন দেশের সাথে সম্পর্ক বিবেচনা করে আমেরিকার সাথে ওই দেশের বাণিজ্যিক ঘাটতি বা উদ্বৃত্তের ভিত্তিতে। ফলে দিন দিন আন্তর্জাতিক অঙ্গনে অ্যামেরিকার অবস্থান দুর্বল হয়ে পড়ছে। বিশ্ব রাজনীতিতে এক সময়ের নেতৃত্ব প্রদানকারী দেশ অ্যামেরিকা এখন বন্ধুহীনতায় ভুগছে।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×