somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারের চোখে ‘জাতীয় স্বার্থের পরিপন্থী’, বন্ধ সামহোয়ারইন ব্লগ???

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘জাতীয় স্বার্থ’ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য বাংলা ভাষার প্রথম কমিউনিটি ব্লগ সামহোয়ারইন ব্লগ বন্ধ করে দিয়েছে সরকার। অশ্লীলতা ও জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যেই ব্লগটি বন্ধ করে তারা। অসত্য তথ্যের ভিত্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নেতিবাচক পদক্ষেপ গ্রহণ করায় সচেতন লেখক ও নাগরিক হিসেব আমরা হতবাক।

অশ্লীলতা ও জুয়ার ওয়েবসাইট বন্ধে করতে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বা আইআইজিগুলোকে ১৭ ফেব্রুয়ারি একটি তালিকা পাঠায় বিটিআরসি। সেই তালিকাতে সামহোয়ারইন ব্লগের নাম ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক কী কারণে ব্লগটিকে ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হলো, সে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও পুলিশের সাইবার অপরাধ দমন বিভাগ কেউ পরিষ্কারভাবে কিছু বলছে না।

বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. জাকির হোসেন খাঁন প্রথম আলোকে বলেন, ‘জাতীয় স্বার্থপরিপন্থী কর্মকাণ্ড করার দায়ে ব্লগটি ব্লক করে দেওয়ার নির্দেশনা আসে। তার ভিত্তিতেই টেকনিক্যাল বডি হিসেবে বিটিআরসি তার কাজ করেছে।’ ব্লগটি জাতীয় স্বার্থ পরিপন্থী কী করেছে, জানতে চাইলে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। কার নির্দেশে বন্ধ করা হয়েছে জানতে চাইলে বলেন, জাতীয় স্বার্থ যাঁরা দেখে থাকেন তাঁদের নির্দেশে ব্লক করা হয়েছে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় ও পুলিশের সাইবার অপরাধ দমন বিভাগের সঙ্গে আলাদা আলাদাভাবে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ব্লগটি বন্ধের বিষয়ে তাঁরা কিছু জানেন না। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন বলেন, অনেকেই এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করছেন। তিনি এ বিষয়ে ঠিক জানেন না। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোস্তাফা জব্বার বার্সেলোনায় আছেন। ফিরে এলে হয়তো বলা সম্ভব হবে।

এ দিকে সামহোয়ারইন ব্লগ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আমরা ব্লগের লেখকরা সবাই হতবাক। ব্লগটি বন্ধের হঠকারী সিদ্ধান্তে আমরা স্তম্ভিত, মর্মাহত ও উদ্বিগ্ন বোধ করছি। সামহোয়ারইন ব্লগের অবদানকে যেখানে স্বীকৃতি ও মূল্যায়ন জানানো দরকার, সেখানে বিআরটিসি কেন এবং কোন উৎস থেকে তথ্য পেয়ে এই প্ল্যাটফর্মটিকে অশ্লীল হিসেবে চিহ্নিত করেছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। এই সিদ্ধান্তের পেছনে কারও ব্যক্তিগত ক্ষোভ বা আক্রোশ কাজ করছে কি না, তা–ও উন্মোচন হওয়া জরুরি। নইলে ভবিষ্যতে সামহোয়ারইন ব্লগের মতো আরও প্ল্যাটফর্ম—যারা দেশের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এবং জ্ঞান ও যুক্তির চর্চাকে সমুন্নত রাখতে চায়, তারা কালোতালিকাভুক্ত হয়ে ক্ষতির মুখে পড়তে পারে।

বাংলা ভাষার প্রথম কমিউনিটি ব্লগ হিসেবে ২০০৫ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে যাত্রা শুরু করে সামহোয়ারইন ব্লগ। ব্লগটি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে। যাত্রা শুরুর পর থেকে সে সময়কার মন্ত্রিসভায় চিহ্নিত যুদ্ধাপরাধীদের অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদমুখর পোস্ট প্রকাশ করত। এমনকি সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও নিয়মিত সাহসী পোস্ট লিখেছেন ব্লগের লেখকেরা। এরই ধারাবাহিকতায় দেশে অনলাইন অ্যাকটিভিজমের সূচনা হয়। ইন্টারনেট ব্যবহারকারীদের স্বাধীনভাবে মতপ্রকাশের মঞ্চ হিসেবে ব্লগটি বিবেচিত হতো। বাংলা ভাষাকে ইন্টারনেটে জনপ্রিয় করায় এই মঞ্চের অবদান রয়েছে। এর সঙ্গে যুক্ত আছেন এক লাখের বেশি লেখক ও পাঠক।

এদিকে কন্টেন্ট বা ওয়েবসাইট ব্লক করার কাজ কোনো এনটিএমসি এর নাকি বিটিআরসির সেটি পরিষ্কার নয় বলে জানিয়েছেন সাইবার অপরাধ দমনে যুক্ত একজন পুলিশ কর্মকর্তা। নাম না প্রকাশ করার শর্তে তিনি বলেন, অনুসন্ধান বা তদন্ত করার এখতিয়ার পুলিশের। পুলিশ তদন্ত করে বলে দেবে কোনটা ব্লক করা যাবে আর কোনটা যাবে না। এটা না মেনে অন্য কেউ এখতিয়ারের বাইরে ব্লক করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি এবং তা আইনসিদ্ধ হবে না। অনেক সময় তা প্রমাণ নষ্ট করার মতো অপরাধও বটে। তাই পুলিশকে না জানিয়ে কোনো কিছুই ব্লক করা যাবে না।

নিউজটি প্রথম আলো থেকে কপি করেছি। আশা করছি আমরা সবাই আগের মতই আমাদের প্রিয় এই ব্লগে নিরপেক্ষ ভাবে নিজ নিজ মত প্রকাশ করতে সক্ষম হব। সত্যি করে বলতে গেলে ব্লগ জগতে আমি কিছুটা নতুন কেননা ২০১৪ সালের দিকে সবার প্রিয় সামু ব্লগে লেখালেখি শুরু করেছি। আজ সাড়ে চার বছর পার করেও সামুকে ছাড়তে পারিনি। অন্যব্লগ আর সামু ব্লগের পার্থক্য হল সেসব ব্লগে শুধুমাত্র এক পাক্ষিক লেখা ছাপা হয়। ব্লগ কর্তৃপক্ষ কারনে অকারণে তাদের মতের বাহিরে কিছু লিখলেই ব্যান করে দেয়। আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ থাকে না। কিন্তু সামুর বিশেষত্ব হল সামু সবাইকে তাদের নিজেদের মত করে প্রিয় মায়ের ভাষায় মত প্রকাশে সহায়তা করে। সামুর পক্ষ থেকে লেখকদের অন্যায়ভাবে নিয়ন্ত্রন করবার চেষ্টা করা হয় না। ব্লগিং জগতে সামুর মত মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে আর কোন ব্লগের অবস্থান নেই। এ কারনেই লক্ষ লক্ষ পাঠক ও লেখকের প্রিয় ব্লগে পরিণত হয়েছে আমাদের এই সামহোয়ারইন ব্লগ ওরফে সামু ব্লগ। বিশ্বের বাংলাভাষীদের সব থেকে বড় ও জনপ্রিয় ব্লগ সামু ছিল আছে এবং থাকবে।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:০৬
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব কীভাবে বাংলাদেশকে দেখে? আন্তর্জাতিক মিডিয়া, প্রবাসী, দেশের মানুষ এবং আগামী ১০ বছরের করণীয়

লিখেছেন ফিদাতো আলী সরকার, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১০:০৭



বাংলাদেশ—একটি সম্ভাবনাময় দেশ। স্বাধীনতার পর নানা চ্যালেঞ্জ অতিক্রম করে আজ বাংলাদেশ অর্থনীতি, শিল্প, কৃষি, প্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবুও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নিয়ে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

×