somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাঁটু পানির জলদস্যু

১৮ ই জুন, ২০১১ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঁশতলা থেকে যে রাস্তাটা আমাদের বাসার সামনে দিয়ে বোটঘাটের দিকে চলে গেছে, মাত্র আধা ঘন্টার জোরালো বৃষ্টিতে সে রাস্তা হাঁটু পানিতে তলিয়ে যায়৷ এই বক্তব্যে অতিরঞ্জিত কিছু নেই, তেমন জোরালো বৃষ্টি হলে আধা ঘন্টার কম সময়ই যথেষ্ট৷ ২০০৩ বা ৪ সালের বন্যার সময় প্রায় মাসখানেক রাস্তাটা প্রায় কোমর পানির নীচে তলিয়ে ছিলো৷ মনে পড়ে, সে সময় আমরা এলাকার অধিবাসীরা নৌকা করে যাতায়াত করতাম৷ সকালে বাসা থেকে বের হয়ে নৌকা করে বাঁশতলা গিয়ে তারপর অফিস রওনা হতাম, আবার সন্ধায় বাঁশতলা এসে নৌকায় চেপে বাসা৷ সে বড় চমৎকার অভিজ্ঞতা ছিলো৷ নৌকা করে যাওয়ার সময় পানিতে নানা রকম বিচিত্র জিনিস ভেসে যেতে দেখা যেতো৷ সেসব দৃশ্যের সবটাই সুখকর ছিলো না৷
বর্ষার শুরু থেকেই দুইদিন ধরে ক্রমাগত বৃষ্টি হচ্ছে৷ তবে সে বৃষ্টি তেমন জোরালো ছিলো না৷ আজকে সকালে ঘুমই ভাঙলো ঝুম বৃষ্টির শব্দে৷ আহ, বহুদিন পরে ঝুম বৃষ্টি৷ আধো ঘুম আধো জাগরণে অনেকক্ষণ ধরে বৃষ্টির শব্দ শোনা গেলো৷ কিন্তু বৃষ্টির শব্দ ছাপিয়েও বেশি আসছিলো মানুষের হৈ চৈ হট্টগোলের আওয়াজ৷ চীতকার চেচামেচি, মনে হচ্ছে বাইরে কিছু একটা হচ্ছে৷ তখন উঠে বারান্দায় গিয়ে দেখা গেলো কি ব্যাপার৷ পুরো রাস্তা হাঁটু পানিতে তলিয়ে গেছে৷ আধা ঘন্টার বৃষ্টিতে যদি হাঁটু পানি হয়, তবে দুই ঘন্টার বৃষ্টিতে অন্তত গলা পানি হওয়ার কথা৷ কিন্তু রাস্তায় ঐ হাঁটু পানিই৷ বাকি পানি কোথায় গেছে কে জানে! সেই হাঁটু পানিতে মানুষজন চেচামেচি করতে করতে যাচ্ছে৷ কেনো চেচাচ্ছে কে জানে৷ কিন্তু সাংঘাতিক হট্টগোল৷ তখন একটা মিছিল এলো৷ এই এলাকায় ইউপি নির্বাচন হচ্ছে৷ কার পক্ষে যেনো মিছিলটা হাতে তালি চেচাতে চেচাতে হাঁটু পানিতে লাফাতে লাফাতে নরক গুলজার করে ফেললো৷ মনে হলো, ওরা হাঁটু পানিতে দস্যুতা করতে নেমেছে৷ হাঁটু পানির জলদস্যু৷

ঢাকা শহরের অন্তত ৮০ ভাগ আজ হাঁটু পানির তলে৷ পঁচা-গলা হাঁটু পানিতে নামলে সবারই মনে হয় দস্যুতা করতে ইচ্ছা করে৷ ঢাকাবাসী সবাই আজ হাঁটুপানির জলদস্যু৷

পাদটিকাঃ সকালে পত্রিকা দেয়নি দেখে টিভির সামনে বসলাম৷ চ্যানেল ঘুরাতে ঘুরাতে এক হিন্দি চ্যানেলে এসে থামলাম৷ দেখি ট্রাফিক সাহেব রাস্তা আটকে রেখেছে, কাউকে যেতে দিচ্ছে না৷ বলছে নেতা যাবে, নেতা যাওয়ার পর অন্যরা যেতে পারবে৷ অনেকক্ষণ অপেক্ষা করেও নেতার দেখা না পেয়ে একজন বলল- ঐ মিয়া, তোমার নেতা কই?
ঠিক তখন একটা বিমান উড়ে গেলো৷ ট্রাফিক বিমানের দিকে তাকিয়ে এটেনশন হয়ে স্যালুট দিয়ে বললো- নেতা যাচ্ছে, সবাই স্যালুট৷
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×