কাছের মানুষ গুলো কেন জানি খুব বেশি করে কষ্ট দেয়...এই আমি সারা জীবনে কাছের মানুষের কাছে থেকে যত কষ্ট পেয়েছি তার কোন হিসাব নেই...আর এই কষ্টের সাগরে আমি ভেসে যাই প্রতিনিয়ত, অহর্নিশ।প্রত্যেকের ই একই কথা ,কাছের মানুষ বলেই না এই অধিকার আছে...অধিকার! এই শব্দটাতে কি যে ভয়াবহ শক্তির খেলা...পাকুড় গাছের শিকরের মত আষ্টে – পৃষ্টে জড়িয়ে থাকা,যেন সম্পর্কের
জালে আটকা পরে খাবি খাওয়া মাছের মাছের মত বেঁচে থাকার মিথ্যে অভিনয় করা অধিকারের দাবি মেটাতে।অধিকার ফলাতে অবশ্য কারো কমতি নেই।শুধু আমার অধিকার এর দাবী কারো কাছে দাম পায়না।আমার বউ এর অমর বানী এই মুহূর্তে মনে পরছে-“আমি তোমাকে সারা জীবন কষ্ট দেওয়ার জন্য যেমন আছি, তেমনি মনে রেখ সারা জীবন তোমাকে ভালবাসতেও আছি...আমি তোমাকে কষ্ট দিব, কিন্তু তুমি আমাকে দিতে পারবে না- এই টা তোমার উপর আমার অধিকার”এই অদ্ভুত দাবি শুনে
শুনে ফ্যালফ্যাল করে তার চোখের তারার ভাষা বুঝতে পারার ব্যর্থ চেষ্টা করতে থাকি...আর ভাবতে থাকি, ভাল;এইতো জীবন...নিজে কষ্ট পেয়েও কাউকে খুশি রাখা...ভাল লাগার অনুভূতি গুলোর রপ কতই না বিচিত্র!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


