রাতের ঘনত্ব ক্রমাগত বাড়ছে
বাড়ছে কষ্টের আর্তনাদ
চার দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে
অসহ্য ব্যাথার চিৎকার
মৃদু আলোয় অস্পস্ট অপারেশন
থিয়েটারের চারপাশ
বাতাসে ফিনাইলের কড়া গন্ধ
সার্জিকাল যন্ত্রের টুংটাং আওয়াজ
নির্ধারিত সময়ের শেষে - - - - !!
পড়ে আছে প্রানহীন দেহ
ব্যার্থ সব চেস্টা
বাইরের ওয়েটিং রুম থেকে
ভেসে আসছে বিলাপ করা কান্নার শব্দ
আমি পড়ে আছি সাদা কাপড়ে ঢাকা
নিরব , নিথর , নিস্তব্দ
বর্তমান কে অতীতে বন্দি করে দিলাম
সারা জীবনের জন্য - - - -

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


