আমার কষ্ট গুলো ক্রিকেট পিচের ঘাসের মত
যেখানে ঘাস গুলো ব্যাটস ম্যানের পায়ের চাপে
প্রতিনিয়ত পিষ্ট হয়
বিরতি পেলে আবার গজিয়ে উঠে
আমার কস্ট গুলো দূর আকাশে
গোত্তা খেতে খেতে কেটে যাওয়া ঘুড়ির মত
জীবনটা ঘুড়ি বিহীন এক নাটাই
আমার কস্ট গুলো ট্রাম কার্ড এর মত
হঠাত উড়ে এসে খেলা তছনছ করে দেয়
আমার কস্ট গুলো বীজগণিতের
ইন্ট্রিগেশন এর মত
যেটা লোয়ার লিমিট থেকে আপার লিমিট এ বাড়ে
আমার কষ্ট গুলো Present Indefinite Tense এর মত
যেখানে s বা es যুক্ত হয়
আলীম শাহরিয়ার
১৬ মার্চ ২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


