কিছু পেতে গেলে নাকি কিছু খোয়াতে হয়?
আমিও রাতের পর রাতগুলোকে কাছে পেয়ে
খোইয়েছি আমার একান্ত কিছু দিন।
রাতকে ভালোবেসেছিলাম বলে আমি নিঃর্দ্বিধায়
উৎসর্গ করেছিলাম আমার প্রতিটি সকাল,
মধ্যদুপুরের ক্লান্তি মাখা সুদীর্ঘ প্রশ্বাস।
আমার তো দুপুর গড়াতেই আবার রাত নামতো
কিংবা, তারই প্রতীক্ষায়
আমি সারাটি বিকেল অন্ধকার ঘরে বসে ছিলাম-
গেয়েছিলাম একমনা রাত্রিনামার গান
কিংবা, লিখেছিলাম এলোমেলো চরণে কবিতা ক’য়েক…
সে সবের কিছুই আজ আর মনে নেই, মনে নেই,
কারণ সে সবের কিছুই আজ আর কোনো মানে রাখে না।
রাতকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি আজ
যে আমার ত্রি-সীমানায় কেবলই রাত নেমে আসে,
আমার আর সকাল দেখা হয়ে ওঠে না…
"স্তব্ধতা"
~ শাহ্রিনা আফরিন সিদ্দীক (শায়লা)
আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুনঃ
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২১ বিকাল ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



