somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Ankhon Dekhi ( আঁখো দেখি) - অন্যরকম এক সিনেমা :)

০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সিনেমার নাম- Ankhon Dekhi ( আঁখো দেখি)

বাংলা ভাবানুবাদ- চোখ যে মনের, কথা বলে :P

দিল্লীর মধ্যবিত্ত এক পরিবার। দুই ভাইয়ের আনন্দের সংসার। বড় ভাইয়ের মেয়ে সেই আনন্দ বেশিদিন থাকতে দিল না, খবর এল সে নাকি কোন এক ছেলের সাথে এই অল্প বয়সেই 'পিরীত" শুরু করেছে এবং সেই প্রেমের পরিমাণ "তোমাকে ছাড়া আমি বাঁচব না" পর্যায়ে চলে গেছে! ছোট ভাই (মেয়ের চাচা) তো রেগেই আগুন! রাগ সামলাতে না পেরে বড় ভাইকে নিয়ে চলে গেলেন ছেলের বাসায় তার "কত বড় বুকের পাটা" দেখতে। মেয়ের বাবা (বড় ভাই) ছেলের সাথে নরম সুরে কথা বললেন এবং আবিষ্কার করলেন- এই ছেলে আচার আচরণ, ব্যবহারে, উপার্জনে - এ প্লাস (পরীক্ষার প্রশ্ন ফেসবুকে পাওা ছাড়াই, নিজের সামর্থ্যে :P ;) )। নিজের কাছেই খারাপ লাগলো- না দেখে, না জেনেশুনেই শুধু লোকের কথা শুনে শুধু শুধু ছেলেটা সম্পর্কে কত খারাপ কথা ভেবেছেন, নিজের আদরের মেয়েটাকে বকা দিয়েছেন! এই অনুশোচনাবোধ তার মাঝে নতুন এক "বোধ" এর জন্ম দিল- আজ থেকে নিজের চোখে কিছু না দেখা পর্যন্ত, নিজের জ্ঞান এ না ধরা পর্যন্ত- সেই জিনিসে আমি আর বিশ্বাস করব না, সেটা স্বয়ং ঈশ্বর ই বলুন না কেন!

এই একটা সিদ্ধান্ত তার জীবনে অদ্ভুত প্রভাব ফেলা শুরু করল- সংবাদপত্র পড়া বাদ দিয়ে দিলেন, "ওগুলা তো সাংবাদিক লিখসে, ওগুলা যে আসলেই সত্যি তার প্রমাণ কি?", গণিতে তার বিশ্বাস চলে গেল, ধর্মের কথাও আর ভাল লাগলো না -"এগুলা তো আমি নিজের চোখে দেখিনি- কোন যুক্তিতে বিশ্বাস করব?" আশেপাশের মানুষ বিনোদনের নতুন "উৎস" খুঁজে পেল, তাকে "কুয়োর ব্যাঙ" বলা শুরু করল। তিনি মেনেও নিলেন নিজের সেই "পদবি" আর বললেন- "কুয়োর ব্যাঙ হলেও নিজের সিদ্ধান্তে, নিজের জ্ঞানে ব্যাঙ, তোমাদের মত মানুষের কথায় কান দেই না!" কিন্তু এভাবে আর কতদিন? এই মানুষটার পরিণতি কি হবে শেষ পর্যন্ত?

২০১৩ সালে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে মুক্তি পেলেও, বলিউড এ এটি মুক্তি পেয়েছে ২০১৪ তে। মূল চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় মিশরা, যিনি সাধারণত বড় বাজেটের সিনেমাতে ছোট রোলে অভিনয় করে থাকেন বলে তার প্রতিভা বাকি সুপারস্টারদের আলোতে তেমন একটা দেখা যায়না- কিন্তু এই সিনেমাতে নিজেকে দেখিয়েছেন, চিনিয়েছেন নিজের অভিনয়ের মাধ্যমে- দুর্দান্ত! সিনেমার কাহিনী লিখেছেন আর পরিচালনা করেছেন রজত কাপুর, অভিনয় ও করেছেন ছোট ভাই চরিত্রে। একেবারেই অন্যরকম একটা প্লট আর ন্যাচারাল অভিনয় এই সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক। যেই থিমের উপর বেজ করে সিনেমাটা, যদিও মাঝে গিয়ে মনে হয়েছে সেই থিম থেকে সিনেমা কিছুটা সরে গিয়েছে- তারপরেও ভাল্লাগে অনেক। যৌথ পরিবারের ভাঙ্গন, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, মধ্যবিত্ত পরিবারের টানাপড়েন- এত সুন্দর আর সিম্পল্ভাবে ফুটে উঠেছে এই সিনেমাতে- অদ্ভুত ভাল লাগে!

সিনেমার ফিনিশিং একেবারেই অপ্রত্যাশিত ও অদ্ভুত কিন্তু একই সাথে দারুণ এক ভালোলাগা ও অন্যরকম এল "অনুভূতির" জন্ম দেয়! শেষ কবে এই রকমের অনুভূতির স্বাদ পেয়েছি- মনে নেই। হায়দার আর পিকে ইতিমধ্যেই গতবছরের সেরা সিনেমা হিসেবে পরিচিতি পেয়েছে- কিন্তু এই সিনেমাকেও বাকি দুটোর কাতারে ফেলা যায়। কিন্তু অনেকেই এই সিনেমার নাম শুনেননি বা দেখেও দেখেননি- কারণ এটাতে আমির বা শহিদ কাপুর নামক "নাম" নেই। নাম না থাকলেও- অনুভূতির কমতি নেই। ইটস আ মাস্ট ওয়াচ।
সিনেমাটা দেখার আগ্রহ আরেকটু বাড়িয়ে দেই- আইএমডিবি রেটিং ৮.৩ এই সিনেমার :D

ডাউনলোড লিঙ্ক--- Click This Link
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×