somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইংরেজি শিক্ষার আসর-১

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Air/ Wind

বায়ু বা বাতাস বা মুক্ত বাতাস অর্থে air বসে। আকাশপথ বুঝাতেও air বসে।

- I like walking in the open air.
- We traveled by air.

আবার air হচ্ছে তাই যা আমরা নিঃশ্বাস নেয়ার সময় নিয়ে থাকি।

- The air in Dhaka city is seriously polluted.

উপরের তিনটা বাক্যের কোথাও wind বসালে ভুল হবে।

Wind দিয়ে বাতাসের গতিশীলতা নির্দেশ করে।

- Strong wind blows away dry leaves.

Airs শব্দটি শুনেছেন কখনও? ;) বায়ু অর্থে air সবসময় singular, কিন্তু মানুষের উদ্ধত বা অহংকারী বা গর্বিত ভাব বুঝাতে airs ব্যবহৃত হয়।

- He gives the airs of a rich man.

(এই জিনিস কেন লেখা শুরু করলাম, কতদিন চলবে- কিচ্ছু জানিনা। ইচ্ছা হল তাই শুরু করলাম, মনে হল নিজে যা জানি বা জানছি সেটা মানুষকে জানালে খুব একটা ক্ষতি নেই। এই জিনিস লেখার মানে আর ইংরেজি সাহিত্যে পড়াশুনা করেছি বলে এই না যে আমি সবজান্তা শমসের বা আমি ইংরেজি জেনে উল্টায় ফেলসি। নিজের কাছে ইংরেজি গ্রামার বইয়ের ভাল রকমের কালেকশন আছে, সেগুলো থেকে পড়েই এগুলো শিখা। "জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই" আমার জানাতে অবশ্যই ভুল থাকতে পারে কারণ মানুষ মাত্রই ভুল- man is mortal থুক্কু to err is human. ভুল ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। যেহেতু শুরুতে ইংরেজি শিক্ষার আসর- ১ লিখেছি, তারমানে এই জিনিস কোন বড় ধরনের ঝামেলা না হলে চলতে থাকবে। ততক্ষণে মুক্ত air এ শ্বাস প্রশ্বাস নিতে থাকুন )
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

×