খুন সহ নানান অপরাধে জর্জরিত আমাদের দেশ। প্রায়ই শোনা যায় অমুক যায়গায় খুন, তমুক যায়গায় ধর্ষন ইত্যাদি। কারা করছে এইসব অপরাধ?
আসলে আমাদের দেশের অধিকাংশ মানুষই তো ভালো, তারা শান্তিপ্রিয়। তারপরেও আমরা ভালো নেই, শান্তিতে নেই। কেন? আমরা কী বা করতে পারি?.... এর উত্তর হয়তো ব্যাপক।
কিন্তু আমি যা বুঝি তা হলো, কর্মহীন মস্তিষ্কে সুচিন্তার প্রভাব ফেলতে না পারার ব্যর্থতাই অপরাধ প্রবনতা বাড়ায়। আর এই সুচিন্তার স্থাপত্য নির্মানে প্রধান অন্তরায় হলো মাদক। মাদকাসক্ত ব্যক্তি কিংবা মাদক ব্যবসায়ীর কর্মকান্ত আমরা সবাই জানি।
তাই সন্তানকে সুশিক্ষা প্রদানের পাশাপাশি তার মূল্যবোধ শক্তিশালী করার জন্য সচেষ্ট হতে হবে। তাকে একদিকে ধর্মীয় অনুশাসন মেনে চলার ব্যাপারে যেমন উৎসাহিত করতে হবে তেমনি তার অলস সময়টুকু সৃষ্টিশীল কাজে নিয়োগের ব্যপারে সহযোগীতা করতে হবে।
সুস্থ সাংস্কৃতিক চর্চ্চাই পারে মাদকের মতো হাজারো জঞ্জাল থেকে নিজেকে মুক্ত রাখতে। আর তা হলেই পারবো নানান অপরাধ থেকে আমাদের মুক্ত রাখতে।
সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



