somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইধার ক্যোয়ী মুক্তি লোগ হে?

২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আব্বা, বাইরে কি হইছে? কিসের আওয়াজ হইতাছে?

শহরে মিলিটারি সেনা নামছে বাপ।

মিলিটারি! আব্বা আমার ডর করতাছে।

ডরাইসনা। তারা কেউর কিছু করতে পারবনা। আমাগোরে ডর দেখাইয়া চইলা যাইব।

ডর দেখাইব ক্যান আব্বা? আমরা কি করছি?

আমরা দেশ চাইছি। মুজিব সাব ৭তারিখ ভাষণ দিয়া কি কইছিল তোর মনে আছে?

ইকটু ইকটু মনে আছে। "এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম" তাইনা আব্বা?

হ বাপ। মনে হইতাছে এইবার আমাগোর মুক্তি হইবই । আমরা নতুন একটা দেশ পামু।

নতুন দেশ পাইলে কি হইব আব্বা?

নতুন দেশ পাইলে? ভালা কাম কাজ পামু, বেশি ট্যাকা পামু, তরে একটা ভালা দেইখা ইস্কুলে ভর্তি করামু। মিলিটারিরা আর আমাগোরে ডর দেখাইতে পারবনা।

নতুন দেশ কেমনে পামু আব্বা?

কেমনে পামু জানিনা রে বাজান তয় দেশ পাইতে হইলে মনে হয় আমাগোরে তাগোর লগে যুদ্ধ করতে হইব।

মিলিটারির লগে মারামারি করতে হইব?

হ। দরকার লাগলে তাই করুম। আমাগোর দেশে তাগোরে আইসা ভাগ বসাইতে দিমুনা। তরা তরার দেশে যা, আমরার দেশে কি? আমগোর উপর খবরদারি করস ক্যান?!

আব্বা, মিলিটারি বলে মানুষ মাইরা ফালায়?

তরে এইসব কেডায় কইসে বাজান?

আমাগো ইস্কুলের মোতাহের স্যাররে আইজ সকালে মিলিটারি বাহিনী ধইরা নিয়া গেছে। সবাই কয় স্যাররে নাকি তারা মাইরা ফালাইছে।

আরে নাহ! মাইরা ফালানি কি অত সোজা? আর আমাগোরে মারতে আইলে আমরা কি বইয়া থাকুম? আমরাও যুদ্ধ করুম!

আব্বা, আমিও তোমার লগে_____
ঠক! ঠক! ঠক!

অই অত রাইতে কেডা ডাকস রে? আইজ আর রিশকা চালামুনা। বাপে ব্যাটায় মিল্যা গল্প করতাছি।

দাড়ওয়াজা খোলো, হাম পাকিস্তান মিলিটারি সে আইয়ী হে। ইধার ক্যোয়ী মুক্তি লোগ হে?

(২৫/০৩/২০১৫)
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

কাঁটাচামচ বিতর্ক....

লিখেছেন জুল ভার্ন, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫

কাঁটাচামচ বিতর্ক....

বাঙালির একদল তথাকথিত ভদ্রলোকের এখন মহাসংকট! তারেক সাহেব কাঁটাচামচ কোন হাতে ধরেছেন, ছুরি কোন হাতে রেখেছেন- তা নিয়েই জাতীয় চরিত্রের ময়নাতদন্ত চলছে! যারা সমালোচনায় নেতৃত্ব দিচ্ছে- তাদের কয়েকজন দুস্ত... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

=মন কথনিকা-৬৩৮৯-৯০=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫৫

মন কথনিকা-৬৩৮৯
সকাল সকাল উঠে দেখি, চোখের মাঝে ঘুমের পাহাড়
চোখ মেললেই ঘুমরা ছড়ায়, চোখের মাঝে ক্লান্তির বাহার
রাত বারোটায় ঘুমোতে যাই, ফযর বেলা উঠে পড়ি
পাঁচ ঘন্টা ঘুম মাত্র ঘুমাই, না ঘুমিয়ে ক্লান্তি... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×