ব্রাজিলের কোচের সাক্ষাৎকার নিয়ে হৈ চৈ...
২২ শে জুন, ২০১৪ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিশ্বকাপ চলাকালীন সময়ে যে কোনো রিপোর্টারের জন্য ব্রাজিলের কোচ লুইস ফিলিপ স্কোলারির সাক্ষাৎকার করাটা একটা সৌভাগ্যের ব্যাপার। আর সেই সুযোগটি কে-ই বা হাতছাড়া করতে চায়। ব্রাজিলের জনপ্রিয় কলামিস্ট ও টেলিভিশন উপস্থাপক মারিও সার্জিও কোন্টি গত বুধবার আচমকা তেমন একটি সুযোগ পেয়ে ব্রাজিলের কোচের এক দীর্ঘ ইন্টারভিউ নিয়ে নিলেন।
কোন্টি বিমানে রিও থেকে সাও পাওলো যাচ্ছিলেন। বিমানের নিজ আসনে বসে খেয়াল করলেন পাশের সিটের ভদ্রলোক স্বয়ং ফিলিপ! গোটা ব্রাজিলে তিনি ফিলিপাও নামে পরিচিত। কোন্টি মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে ফিলিপকে কয়েকটি ছোট ছোট প্রশ্ন করলেন। ফিলিপ কোন্টির সব প্রশ্নের ঠিকঠাক জবাব দিলেন। কোন্টি সাও পাওলো ফিরে দ্রুত সেই লেখাগুলো ব্রাজিলের দুটি জনপ্রিয় পত্রিকায় দিয়ে দেন। ‘ফোলহা ডি এস পাওলো’ এবং ‘ও গ্লোবো’ পত্রিকা দুটিতে কোন্টি নিয়মিত কলাম লেখেন।
পত্রিকা দুটি ব্রাজিলের কোচের সাক্ষাৎকার ছাপার পরই শুরু হয়ে গেল বিপত্তি! কোন্টিকে যিনি সাক্ষাৎকার দিয়েছেন তিনি তো ব্রাজিলের কোচ ফিলিপ নন। ওই ব্যক্তির নাম আসলে ভ্লাদিমির পালোমো। রিও-তে তিনি একটি টেলিভিশন লাইভ অনুষ্ঠানে কমেডি চরিত্রে অভিনয় করেছিলেন। যেখানে তিনি ব্রাজিলের কোচ ফিলিপের চরিত্রে অভিনয় করেন। আসলে পালোমোর চেহারা অনেকটাই ফিলিপের মতো। এ কারণেই এই বিভ্রান্তি। কোন্টি পালামোর সাক্ষাৎকার নিয়ে ফিলিপের নামে ছাপালে ঘটে যায় বিপত্তি।
সৌজন্যে এবং বিশ্বকাপের আরো মজার খবর পেতে...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫
৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!
আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন
সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।
ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭

টুং করে একটা নোটিফিকেশান আসলো।
ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর...
...বাকিটুকু পড়ুনগানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link

জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে...
...বাকিটুকু পড়ুন