somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ুন আজাদ: বহুমাত্রিক জ্যোতির্ময়

১৪ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুমায়ুন আজাদ। যাঁর পরিচয় ছিলো বাংলাদেশের প্রধান প্রথাবিরোধী, সত্যনিষ্ঠ, বহুমাত্রিক লেখক হিসাবে। তিনি একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, গবেষক, সমালোচক, রাজনৈতিক ভাষ্যকার, কিশোর সাহিত্যিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাঙলা বিভাগের অধ্যাপক ও সভাপতি।

এই ক্ষণজন্মা মানুষটি ২৮ এপ্রিল, ১৯৪৭ সালে বিক্রমপুরের রাড়িখাল গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাঙলা একাডেমীর একুশে বইমেলা থেকে ফেরার পথে মৌলবাদী জঙ্গীরা চাপাতির আঘাতে ক্ষতবিক্ষত করে হুমায়ুন আজাদকে। সমস্ত শরীর, বিশেষত মুখমণ্ডল ক্ষতবিক্ষত করে হিংস্র হায়েনার দল। হুমায়ুন আজাদ নয়, সেদিন যেনো ক্ষতবিক্ষত হয়েছিলো বাঙলার মুখ। তাঁর উপর মৌলবাদীদের আক্রমণের প্রতিবাদে সেই সময় সারা বাংলাদেশ অভূতপূর্বভাবে প্রতিবাদে ফেটে পড়েছিলো। হুমায়ুন আজাদ আবার আমাদের মাঝে ফিরে এসেছিলেন। আবার হয়তো তাঁর লেখনী কাঁপন ধরানোর অপেক্ষায় ছিলো সকল ধর্মান্ধ-প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে। বিচারহীনতার এই দেশে প্রতিক্রিয়াশীলরা আবারো সক্রিয় হয়ে উঠে। আবারো হুমায়ুন আজাদ ও তাঁর পরিবারকে হুমকি-ধামকি ও মেরে ফেলার পরোয়ানা জারি করে অপশক্তি। ফলে এক প্রকার বাধ্য হয়েই দেশ ছাড়েন তিনি। ৭ আগস্ট ২০০৪ সালে জার্মানীর পেন (PEN) এর আমন্ত্রণে কবি হাইনরিশ হাইনের ওপর গবেষণার জন্য বৃত্তি নিয়ে তিনি জার্মানী যান। জার্মান যাওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় ১২ আগস্ট মিউনিখের ফ্ল্যাটে নিজ কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। হুমায়ুন আজাদের মৃত্যুর মধ্য দিয়ে অবসান ঘটে এই বাঙলার এক অদম্য সাহসী বহুমাত্রিক প্রতিভার অমূল্য সব লেখনীর।

হুমায়ুন আজাদের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৬০টি। এরমধ্যে আমার বিবেচনায় অসাধারণ কিছু গ্রন্থের মধ্যে গবেষণাগ্রন্থ নারী (১৯৯২), শামসুর রাহমান/নি:সঙ্গ শেরপা(১৯৯৩), মানুষ হিশেবে আমার অপরাধসমূহ(১৯৯৬), সম্পাদনা- আধুনিক বাঙলা কবিতা (১৯৯৪), অনুবাদ গ্রন্থ দ্বিতীয় লিঙ্গ, মূল: সেকেন্ড সেক্স, সিমোন দ্য বোভোয়ার (২০০১), আমরা কি এই বাঙলাদেশ চেয়েছিলাম(২০০৩), কিশোর সাহিত্য লাল নীল দীপাবলি বা বাঙলা সাহিত্যের জীবনী (১৯৭৬), কতো নদী সরোবর বা বাঙলা ভাষার জীবনী (১৯৮৭) বিশেষভাবে উল্লেখযোগ্য।
অধ্যাপক হুমায়ুন আজাদের গবেষণার অধীত বিষয় ছিলা ভাষা বিজ্ঞান। অনেকের বিবেচনায় ভাষা বিজ্ঞানী হিসাবে দুই বাঙলাতেই তিনি ছিলেন সবচাইতে গুরুত্বপূর্ণ। ভাষা বিজ্ঞানের ওপর কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বাঙলা ভাষার শত্রুমিত্র (১৯৮৩), বাক্যতত্ত্ব (১৯৮৪), বাঙলা ভাষা-প্রথম খন্ড (১৯৮৪), বাঙলা ভাষা-দ্বিতীয় খন্ড (১৯৮৫), তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান(১৯৮৮), ভাষাশিক্ষা ও ভাষাবিজ্ঞান পরিচিতি(১৯১০) ইত্যাদি।

বহুমাত্রিক হুমায়ুন আজাদ নিজেকে কবি বলতেই যেনো স্বাচ্ছন্দ বোধ করতেন। তাঁর কবিতার বই অলৌকিক ইস্টিমার(১৯৭৩), সব কিছু নষ্টদের অধিকারে যাবে(১৯৮৫), আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে(১৯৯০), কাফনে মোড়া অশ্রুবিন্দু (১৯৮৮), কাব্যসংগ্রহ(২০০৪) ইত্যাদি কবিতার গ্রন্থগুলোতে কবি হিসাবে হুমায়ন আজাদ আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেন।
কিশোরদের জন্য পূর্বে উল্লেখিত অসাধারণ দুটি গ্রন্থ ছাড়াও আব্বুকে মনে পড়ে, বুকপকেটে জোনাকিপোকা, আমাদের শহরে একদল দেবদূত ইত্যাদি আজকের শিশুকিশোরদের জন্য অবশ্যপাঠ্য হওয়া উচিত।

হুমায়ুন আজাদের উপন্যাসের মধ্যে ছাপ্পান্ন হাজার বর্গমাইল, সবকিছু ভেঙ্গে পড়ে, রাজনীতিবিদগণ, পাক সার জমিন সাদ বাদ বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে বলা প্রয়োজন হুমায়ুন আজাদের পাক সার জমিন সাদ বাদ উপন্যাসটির জন্যই প্রতিক্রিয়াশীলরা তাঁর ওপর আক্রোশে ফেটে পড়েছিলো- যার চূড়ান্ত বহি:প্রকাশ ঘটিয়েছিলো তার ওপর শারীরিক আক্রমণ করে। মৌলবাদী ও প্রতিক্রিয়াশীলরা কখনোই লেখার জবাব লেখনীর মাধ্যমে দেয়ার যোগ্যতা রাখেনি কোনোকালে। হুমায়ুন আজাদের ওপর আক্রমণ তারই জঘন্যতম নিদর্শন।

প্রচলিত রীতিতে সাক্ষাতকার গ্রহণেরর সকল প্রথাসিদ্ধতা ভেঙ্গেচুরে তিনি বাঙলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অধ্যাপক আব্দুর রাজ্জাক, অধ্যাপক আহমদ শরীফ, কবি শামসুর রাহমান ও শওকত ওসমানের এর সাথে আলাপচারিতা তুলে এনে এক অনন্যসাধারণ গ্রন্থ উপহার দিয়েছেন। এছাড়া তিনি নিজেও বহু সাক্ষাতকার দিয়েছেন, যেগুলোও মূল্যবান হয়ে আছে সমাজ, রাজনীতি, সাহিত্য ও শিল্পকলা অনুরাগীদের জন্য। হুমায়ুন আজাদের আরো দুটি বিশ্লেষণমূলক গ্রন্থ সীমাবদ্ধ সূত্র ও ধর্মানভূতির উপকতা ও অন্যান্য প্রবন্ধ লেখকের স্বকীয়তা ও মৌলিকত্ব অসাধারণভাবে ফুটে উঠেছে।

হুমায়ুন আজাদ ও তার সৃষ্টিকর্ম সম্পর্কে আমরা যেনো আরো বেশী মনোযোগী হয়ে উঠি- এই প্রত্যাশা থেকেই এই লেখার অবতারণা। হুমায়ুন আজাদের বহুমাত্রিক ও বিপুল সৃষ্টিকর্ম অধ্যয়নের মধ্য দিয়ে বাঙলার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যথার্থ শ্রদ্ধাঞ্জলি জানাবো- সকলের প্রতি এই প্রত্যাশা।

তথ্যসূত্র:
হুমায়ুন আজাদ- এর বিভিন্ন গ্রন্থাবলী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×