
বর্তমান সমায়ের সমালোচিত সরকারি চাকুরিতে ৫৬% কোটা যার মধ্যে অন্যতম মুক্তিযোদ্ধা কোটা ই ৩০%। মুক্তিযোদ্ধা নিয়ে কয়েকটা কথা বলতে চাই। যেখানে স্বাধীনতা পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন করা হয়েছে তখন মুক্তিযোদ্ধা ছিলো গোটাকয়েক আমার কথা হচ্ছে তখন যারা বীরত্বের সাথে যুদ্ধ করেছেন তাদের উত্তম পুনর্বাসন করা হতো কেননা এদেশের ৮৫% মানুষ ই প্রত্যক্ষ পরোক্ষভাবে যুদ্ধ করেছেন তাই একজনকে বাদ দিয়ে অন্যজনকে পুরস্কৃত করা যায় না! আর করলেও তা কেন দীর্ঘমেয়াদী হবে আর তার প্রভাব পুরো জাতীর উপর পড়বে! যেখানে মুক্তিযোদ্ধারাই কিছু ভোগ করতে পারলো না সেখানে নাতী, নাতনী, পুতা, পুতিরা তার অদৃশ্য ফল ভোগ করছে আজব এক সিস্টেম আমাদের। ধরুন সক্রিয় যুদ্ধ করেছে ৫০ হাজার মুক্তিযোদ্ধা আর কোটা ভোগ করছে এর ২০ গুন মানুষ আজব সব কারবার যেখানে সংখ্যা কমার কথা সেখানে চক্রাকারে বাড়ছেই বাড়ছেই নাতী, নাতনী পর্যন্ত। আর তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা ছাড়া কেউ মুক্তিযুদ্ধ করেনি?
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


