somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমাজে নারী-পুরুষের উপস্থাপন (নারী পরিচালক)

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলচ্চিত্র সমাজের প্রতিচ্ছবি হয়ে সমাজের ভালো মন্দ বর্তমান অবস্থানের কথা সমাজে প্রচার করে। চলচ্চিত্র আবিস্কারের পর থেকেই সমাজ গঠনে এবং সমাজের বিভিন্ন ভুল ত্রুটি নির্নয়ে চলচ্চিত্র বিশেষ ভুমিকা রেখে চলেছে। গতানুগতিক ধারার মিডিয়া জগতে অজস্র চলচ্চিত্র নির্মিত হয়েছে যার অধিকাংশ সিনেমা ই পুরুষদের পরিচালিত। তার মধ্যে সংখ্যালঘু কিছু সিনেমা নির্মানন করেছেন নারীরা। নারীরা কিভাবে তাদের সিনেমায় সমাজে কিভাবে নারী এবং পুরুষদের রিপ্রেজেন্ট করেছেন সেটাও অনেক কিছু সমাজের জন্য।
সমাজে নারীদের অগ্রগতিতে, লাইট ক্যামেরা আকশান বললে শুধুমাত্র পুরুষ নয় নারীরাও এখন ভেসে ওঠেন তেমনি একটা নাম অপর্না সেন বাংলা চলচ্চিত্রের একটি অতি পরিচিত এবং সমাদৃত একটি মুখ। যিনি একাধারে অভিনেত্রী, ছবি সম্পাদীকা, পরিচালিকা, এবং তাছাড়াও নারী বিষয়ক একটি পত্রিকাও তিনি সম্পাদনা করে আসছেন। অপর্না সেন বাংলা চলচ্চিত্রে সমাজে নারীদের অবস্থান, এবং নারীদের আশা আকাঙ্ক্ষা, প্রতিবাদী চিত্র ফুটিয়ে তুলেছেন তার বেশিরভাগ মুভিতে। অপর্না সেন মনে করেন নারীকে শুধু একটি নারী এই একটি পরিচয়ে ফুটিয়ে তুলতে তিনি বিশ্বাসী নন, নারী নয় মানুষ হিসাবেই তিনি নারীদের কে তার চলচ্চিত্রে উপস্থাপন করেন। অপর্না সেনের পরিচালিত পারমিতার একদিন মুভিতে একটি হিন্দু নারীর একাগ্রতাকে তিনি ফুটিয়ে তুলেছেন, এই চলচিত্রের প্রধান চরিত্র ঋতুপর্ণা সেনের চরিত্রকে মুভির প্রথমদিকে একটি প্রাচীন ভারতের বউয়ের রুপ দিয়েছিলেন, সেখানে ঋতুপর্নার প্রথম স্বামীর সেচ্ছাচারীতা সহ্য করা ফুটিয়ে তুলেছেন, সমাজে পুরুষের সেচ্ছাচারীতা কে দেখিয়েছেন যে পুরুষরা নারীদের কিভাবে বশ করে রাখতো এমনকি বিয়ের রাতে প্রথমদিনেই কি আচরন করেছে, প্রতিরাতে মদ খেয়ে বাড়ি ফিরে বউয়ের সাথে আচরনের ছবিও ফুটিয়ে তুলেছেন। সন্তান হবে এজন্য আবার বউকে আদর ও করেছে। আবার প্রতিবন্ধী সন্তান জন্ম দেওয়ায় কিভাবে স্ত্রীকে দোষারোপ ও করা হয়েছে অপবাদ দেওয়া হয়ে থাকে সেই চিত্র ও ফুটে উঠেছে, আবার একটি অংশে ঋতুপর্নার দ্বিতীয় স্বামীর একটি আদর্শ চরিত্র ও ফুটিয়ে তুলেছেন যে পুরুষরা কিভাবে সমাজে নারীদের প্রতিষ্ঠিত করতে সাহায্য এবং উৎসাহিত করেন। স্ত্রীর খেয়াল ভালোবাসা এবং কিভাবে নারী জাতিকে সম্মান করেন। অপর্না সেন এই মুভির মধ্যবর্তী সময়ে দেখিয়েছেন একজন নারী কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়, একজন নারী সমাজের হেও নয় বরং পুরুষের সমান অবদান রাখেন। পারমিতার একদিন মুভিতে ঋঋতুপর্ণার শাশুড়িকে নারী হয়ে কিভাবে তার ইচ্ছা আকাঙ্ক্ষা বিসর্জন দেয় সমাজে নারীরা কিভাবে আত্মাহুতি দেয় সেটা দেখিয়েছেন। পারমিতার একদিন মুভিতে অপর্না সেন সমাজে নারীরা কিভাবে প্রতিষ্ঠিত হয়, তারাও পুরুষের সমান অবদান রাখেন সেটি তুলে ধরেছেন অন্যদিকে পুরুষরাও নারীবাদী হয়ে ওঠে নারীদের সমাজে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে সেটি উপস্থাপন করেছেন। অপর্না সেনের অপর মুভি জাপানিজ ওয়াইফ মুভিটা যদিও ভৌগলিক প্রেক্ষাপটককে গুরুত্ব দেওয়া হয়েছে তাও এই মুভিতে রাহুল বোসের চরিত্রের মাধ্যমে সমাজের পুরুষদের নারীদের প্রতি শেয়ারিং কেয়ারিং জিনিসটা ফুটিয়ে তুলেছেন, সমাজে এমনো পুরুষ আছেন যারা তাদের স্ত্রীর প্রতি এতটা নমনীয় দূরে থাকলেও স্ত্রীর প্রতি ভালোবাসা, তার প্রতিটি পদক্ষেপেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এর মাধ্যমে অপর্না সেন পুরুষদের নারীবাদী হয়ে উঠাকে ফুটিয়ে তুলেছেন। তাছাড়া অপরদিকে রাইমা রায় এর চরিত্রের মধ্যদিয়ে সমাজের বিধবা নারীদের কে তুলে ধরেছেন, অল্প বয়সে বিধবা হলে মেয়েদের স্বামীর বাড়ি অস্তিত্ব থাকেনা পরগাছার মতো জীবনযাপন করতে হয়। রাইমা সেন এর চরিত্রের মধ্য দিয়ে নারীদের লাজুকতা কিভাবে পুরুষদের থেকে আড়াল করে জর্জরিততা নিয়ে কিভাবে বিধবা একজন মহিলা সমাজে বেচে থাকেন। অপর্না সেন তার বেশিরভাগ সিনেমায় নারী চরিত্রকে সমাজে নারী হিসেবে তুলে ধরেন নি মানুষ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি নারীকে ভারতীয় স্ত্রীর রুপ থেকে প্রতিবাদী এবং কিভাবে নারীরা সমাজে মাথা উচু করে অবস্থান নেয় সেটিও তুলে ধরেছেন অপরদিকে মোড়ল পুরুষ যারা নারীকে দাশী হিসেবে দেখে তাদের কেও দেখিয়েছেন অপরদিকে কিভাবে নারীদের নারী নয় মানুষ হিসেবে দেখতে হয় তাদের টেনে সমাজে প্রতিষ্ঠিত করতে হয় সেটিও দেখিয়েছেন পারমিতার একদিন সিনেমার মাধ্যমে।

সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×