somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

উত্তরীয় হাওয়া
``মানুষ ভজিলে সোনার মানুষ হবি``

#সময়ের_কাছে_হেরে_যাই!!!

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঘড়ি না চললেও সময় চলে যায়। শুধু চলেই যায় না, হয়ে যায় চিরন্তন অতীত। এমনকি সেই চলে যাওয়া সময়কে স্রষ্টাও ফিরিয়ে আনেন না। কিন্তু সময়ের ভাজে ভাজে ঘটে যাওয়া অজস্র সুখ কিংবা বেদনার স্মৃতি ফিরে আসে, আবেগের উপর ভর করে কখনো সেই ফিরে আসা কল্পনীয় স্মৃতি উল্লাস দেয় কিংবা বেদনার গভীর কালো রংয়ে জীবনকে বিষিয়ে তোলে। কিন্তু সেটা সামান্য সময়ের জন্যে।

বাবা, মা মানব পার্থিব জীবনে শ্রেষ্ঠ স্বর্গীয় প্রাপ্তি। জগতের চিরাচরিত নিয়মে এরাও পরপারের ডাকে চলে যায় না ফেরার দেশে। আমরা আবেগ আর মমতার বাধনে হোচট খেয়ে কান্নায় ভেংগে পড়ি। একদিন, দুদিন, তিনদিন.......কাদতে কাদতে স্বাভাবিক হয়ে পড়ি। কেউ এত প্রিয় মানুষদের প্রস্থানে চিরদিনের জন্য মুহ্যমান, স্মৃতিকাতর হয়ে পড়ে না। যে ঐশী তার বাবা-মাকে নিজ হাতে হত্যা করেছিল সেও একদিন ভুলে যাবে তার সেই কলংকিত হত্যাকান্ডের কথা। তার স্মৃতি তাকে তাড়া করবে না সময়ের পরিক্রমায়।যদি এই বেদনা চিরস্থায়ী হতো তবে বহু আগেই পৃথিবী ধ্বংস কিংবা নিশ্চল হয়ে যেত। কেননা সমস্ত প্রাণীই বাবা-মাকে হারিয়েছে। পৃথিবী বিবর্ন হয়ে যেত। বিংব্যাংগের পূর্বাবস্থায় ফিরে যেত পৃথিবী। স্রষ্ঠা যে স্বাভাবিক চক্রের অবতারনা করেছেন তার সেই চক্রকে অস্বাভাবিক বলবার সাহস কোন সৃষ্টির নেই এবং থাকাও উচিত নয়।
যত ইস্পাত কঠিন মানুষই হউক না ক্যান সময়ের কাছে তারা বড় অসহায়। সময় কখন, কাকে, কোথায় দাড় করিয়ে দিবে সে সময়ই জানে বৈকি! যে পিতা সন্তানের জন্যে পৃথিবীর সমস্ত সুখ বিসর্জন দিতে প্রস্তুত বলে সিংগায় ফু দিতে দিতে ক্লান্ত, সময় আর পৃথিবীর ফাদে পরে সেও একদিন লাপাত্তা হয়ে যায়। ভুল করেও তার স্মৃতি কোনদিন তাকে তাড়া করে না সন্তানের মোহময় মুখের অবয়ব । খুবই স্বাভাবিক ভাবে তার জীবন এগিয়ে চলে। এগিয়ে চলে বহুদুর।

চোখের আড়াল হলে নাকি মনের আড়াল হয়ে যায়। কথাটা একেবারেই অসত্য নয়। তাই মায়া, মমতা, ভালবাসাকে জীবিত রাখার একমাত্র শক্তিশালী মাধ্যম কাছাকাছি থাকা। কাছাকাছি থাকার ফলে পশুর মৃত্যুও মানুষকে কাদায়। আর প্রিয় মানুষদের কাছাকাছি অবস্থান সম্পর্ককে স্বর্গীয় করে তোলে। ধীরে ধীরে সময়ের অভিকর্ষ শক্তির প্রভাব হালকা হয়ে যায়। সময়ের পরিক্রমায় সময় ও জীবন দুইয়েই অপরাজিত থাকে। এভাবে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, স্মৃতিকাতরতা, স্মৃতিহীনতার সাথে এগিয়ে চলে সহস্র প্রান।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×