এদেশের রাজনৈতিক নেতারা #হিরো_আলমের চেয়ে কোন দিকে এগিয়ে? পুথিগত শিক্ষা আর চেহারা দিয়ে পার্থক্য হয় না।
এদেশে রাজনীতির উপর বড় ব্যবসা নেই। তথাকথিত শিক্ষিত ব্যক্তিরা ক্যান রাজনীতিতে আসতে চায়? উত্তর একটাই, কোটি টাকার পাহাড় গড়ে তোলা। ফকির, রিক্সাচালক, ভ্যানচালক, নাপিত, ফুটপাতের হকার,ব্যবসায়ী সহ অসংখ্য নীরিহ মানুষদের রক্তের বিনিময়ে অর্জিত আয়ে অন্যায্য ভাগ বসায় রাজনীতিবিদরা। উল্টো দিকে প্রাডো কিংবা পাজেরো চালায় এরা সাধারণ জনগনের রক্তকে জ্বালানি হিসেবে ব্যবহার করে। পত পত করে ওড়া বাংলাদেশের পতাকা এদের গাড়ির সম্মুখে আর্তনাদ করে।
জিরো থেকে হিরো হবার স্বপ্ন হিরো আলম দেখলেই দোষ! কিন্তু এদেশে জিরো থেকে হিরো হবার অনেক নজির আছে অসংখ্য রাজনৈতিক ব্যক্তিবর্গের। আর যাই হউক, আমার কাছে মনে হয়েছে হিরো আলম মানুষিকভাবে পবিত্র। তাকে ক্ষমতা আর অর্থলোভ এমপি হবার আকাংখার প্রতি তাড়িত করেনি। নিছক আনন্দ আর কোমল হৃদয়ের পবিত্রতাই তাকে এই স্বপ্নে বিভোর করেছে। হিরো আলমের এই আকাংখাই আমাদের চোখে আংগুল দিয়ে বুঝিয়ে দিল যে, এর চেয়ে বেশি ভালরা এদেশের এমপি হয়না। চেহারায় পিছিয়ে পড়া হিরো আলমই তাদের যোগ্য প্রতিযোগী।
#Vote_for_Hero_Alam

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



