
মোটা-সোটা ছেলেটি আমি বাংলাদেশী শুনেই আমার সাথে হিন্দীতে কথা বলা শুরু করলো। আমি কিছুক্ষণ চুপ মেরে থাকলাম। তারপর, তার সাথে যখন কথা বলা শুরু করি, তখন সে শুনতে পেলো আমি বাংলাতে কথা বলছি!!! এবারে তার চুপ মেরে থাকার পালা!!!
এরপর থেকে সে সব সময় আমার সাথে ইংরেজীতেই কথা বলতো। এই ঘটনা জানাজানি হওয়ার পরে সব বাংলাদেশী শিক্ষার্থীরা এক জোট হয়ে আমাকে স্টুডেন্ট ইউনিয়নের প্রতিনিধি বানিয়েছিলো।
দ্বিতীয় ঘটনাটা আমার ছোট ভাইকে নিয়ে। সেও সেই দেশেই পড়েছে।
একবার সফটওয়্যার প্রোগ্রামিং প্রতিযোগিতা- গুগল হ্যাকাথনে সে আর দু'জন চায়নিজের সাথে জোট বেঁধে একটা দল গঠন করেছিলো। এক পর্যায়ে আমার ছোট ভাই একটা সফটওয়্যারের আইডিয়া দেয় টিমে। কোডিংও করে। যখন, টিমটি তাদের ফাইনাল প্রোগ্রাম জমা দিলো, তখন দেখা গেলো ডেভেলপার হিসেবে তাতে শুধু ঐ চায়নিজের নাম লেখা, পেটেন্টও তাদের! আমার ভাইয়ের নাম গায়েব। হা, হা, হা!!!
ফোটোসোর্সঃ Manmohan Singh and Wen Jiabao.jpg, flickr, 14 January 2008, Click This Link
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




