somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

পথ আর ব্রিজের উপর ঘুমানো মানব সন্তানগুলো এবং আমাদের ফরেন রিজার্ভ

৩১ শে মার্চ, ২০১৮ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সন্ধ্যায় বেশ ঝড়ো হাওয়া বয়ে গেলো। কয়েক দিন পর হয়তো অঝড় ধারায় বৃষ্টি ঝড়বে। ঢাকা'র রাস্তাঘাট পানিতে ভরে উঠবে। মনে পড়ে গেলো গত বছরের এমন একটি দিনের কথা। সেদিন বিকালের বৃষ্টিতে ভিজতে ভিজতে ফার্মগেটের ওভারব্রিজটায় উঠতেই এই প্রশ্নটি থমকে দিয়েছিলো কিছুক্ষণের জন্য।

ওভারব্রিজে বৃষ্টির পানি জমে গেছে। তার মাঝে শত মানুষের ভিড়। ভিড় ঠেলে হাঁটতে হাঁটতেই মনে পড়ে গেলো সেই মানুষগুলোর কথা। রোজ সকালে অফিসে যাওয়ার পথে ওভারব্রিজগুলোর ওপর নিশ্চিন্তে শুয়ে থাকতে দেখি কিছু মানবসন্তানকে। মাঝে মধ্যে অবাক হই এই ভেবে যে, কীভাবে এই শক্ত পাটাতনের ওপর রাত কাটিয়ে দেয় লোকগুলো!

সেই মানুষগুলো আজ রাতে কোথায় শোবে? ব্রিজের ওপর পানি জমা পথটায় বাড়ি খেয়ে প্রশ্নটা নিজের কাছেই ফিরে এল আবার। উত্তর খুঁজে পেলাম না। ভাবনার সাগরে নিমজ্জিত মনটায় কে যেন হঠাৎ মনে করিয়ে দিল বাংলাদেশের ফরেন কারেন্সির রিজার্ভ ২৯ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। নিঃসন্দেহে প্রশংসনীয় অগ্রগতি। কিন্তু কেন যেন সেই অগ্রগতির সঙ্গে কংক্রিটের মেঝেতে রাত কাটানো আদম সন্তানগুলোর জীবনকে মেলাতে পারলাম না। কোথায় যেন শুভঙ্করের ফাঁকি!

সেই ফাঁকিটি যত বড়ই হোক, রিজার্ভের টাকা থেকে মাত্র ১ বিলিয়ন ডলার খরচ করে কয়টি এক বেডরুমের ফ্ল্যাট বানানো যাবে— সে হিসাবটা করার মতো যোগ্যতাসম্পন্ন মানুষ সরকার বা প্রশাসনে নেই, তা বিশ্বাস করা উচিত হবে না। সেই বিশ্বাসের ধার না ধেরে একটা অংক কষে ফেলা যাক চটজলদি।

একটি এক বেডরুমের ফ্ল্যাট বানাতে যদি ২০ লাখ টাকা ব্যয় হয়, ১ বিলিয়ন ডলারে কয়টি ফ্ল্যাট করা যাবে? ৪০ হাজার! সেই ৪০ হাজার ফ্ল্যাটে বসবাসকারী ভূমিহীনদের মাসে ২০০ টাকা করে ভাড়া ধার্য করা হলে প্রতি মাসে কত টাকা আসবে? ৮০ লাখ টাকা। বছরে ৯ কোটি ৪০ লাখ টাকা। এ টাকায় পরের বছর আরো কয়টি ফ্ল্যাট করা যাবে? ৪৭টি। এর পরের বছর? প্রায় ৫০টি।

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে কতটুকু খরচ করতে হবে? ১ বিলিয়ন ডলার প্রধানমন্ত্রী, ফরেন রিজার্ভের মাত্র ১ বিলিয়ন ডলার।

=======
২য় প্রকাশ
=======

ছবিঃ একজন ফেসবুকারের কাছ থেকে (নামটা মনে নেই)
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১:৪১
১১টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×