somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাধারণ শিক্ষার্থীদের অবস্থা 'গো-বেচারা' থাকে বলেই মার খাওয়া তাদের প্রাপ্য

২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'গো' মানে গরু। তাই, 'গো-বেচারা' মানে 'গরুর মতো বেচারা'। কাউকে গো-বেচারা বলা মানে তাই এক রকম অপমান করা। আমার মনে হয়, সাধারণ শিক্ষার্থীরা যারা ঢাবিতে পড়ে পড়ে মার খাচ্ছেন, তাদের সাথে 'গো-বেচারা' উপাধীটা খুব খায়।



আমি তখন শাবিপ্রবি-তে পড়ি। শিকড় বলে একটি সাংস্কৃতিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক ছিলাম। হঠাৎ, একদিন শুনতে পেলাম যে, আমার সংগঠনের সাধারণ সম্পাদককে ছাত্রদল আটকিয়ে রেখেছে সিলেটের মদিনা মার্কেট এলাকায়। তখন বি,এন,পি'র সময়। স্বভাবতই, ছাত্রদল তখন মারমুখী অবস্থায়। আমি দেরী না করে সিলেটের পান্ডা গোছের কিছু স্থানীয় ছাত্রকে নিয়ে মোটর সাইকেলে করে ছুটে গেলাম ঘটনাস্থলে। যারা আটকে রেখেছিলো, তাদের পাঙ্গা লাগিয়ে ছুটিয়ে আনি সেই সাংস্কৃতিক কর্মীকে।

আরেকবার, শুনতে পাই যে, ছাত্র ইউনিয়নের এক বন্ধুকে শাবির ছাত্র সংসদের ভিতর আটকিয়ে মারছে ছাত্রদল। বন্ধুটি ছিলো সি,এস,সি ডিপার্টমেন্টের। ক্লাস রেখে ছুটে গেলাম প্রথমে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে। খবর দিলাম সেই বন্ধুর সাথীদের। দেখি সবাই গড়িমসি করছে। আমি তাদের রেখে যখন ছাত্র সংসদে যখন পৌঁছালাম, তখন প্রায় ১০-১৫ মিনিট হয়ে গিয়েছে। গিয়ে দেখি সংসদের ভিতরে তালা আটকিয়ে সেই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে ছাত্রদল। আমি এক লাথিতে তালা ভেঙ্গে ভিতরে ঢুকে সেই বন্ধুকে বললাম- 'আয়, আমার সাথে।' হাত ধরে সবার সামনে বের করে নিয়ে আসলাম তাকে।



আরেকবার, শাহজালাল বিশ্ববিদ্যালয়েই, সাধারণ শিক্ষার্থীদের উপর শরণকালের সবচেয়ে নেক্কার সশস্ত্র হামলা চালায় ছাত্রদল। আমি তখন ভিসি অফিসে। সাধারণ শিক্ষার্থীদের সমর্থন করায় ভিসি ডঃ মসলেহউদ্দিন আমাকে জেরা করছেন। বলছেন যে, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়াটা উনি আটকে দিবেন। সেই সময়ই, ছাত্রদল হামলা চালায়। আমি ভিসি স্যারের অফিস থেকে বের হয়ে দুটো ইট হাতে নিয়ে ছাত্রদলের মুখোমুখি হই। দূর থেকে একটা ছেলে দেখতে পাই রিভলভার দিয়ে আমার দিকে নিশানা করছে। আমি তার দিকে একটি ইট ছুড়ে মারতেই দেখি সে উল্টো দিকে ফিরে ভোঁ দৌড় দিয়েছে।

এমন ছিলো আমার বিশ্ববিদ্যালয় জীবন। আজ থেকে প্রায় ১৭-১৮ বছর আগে আমার মতোই কিছু শিক্ষার্থী সব সময় দুঃসময়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতো ঢাল হয়ে। এখন হয়তো তেমন মানুষের সংখ্যা কমে গিয়েছে। অথবা, ঢাবিতে তেমন ধরণের কেউ নেইই!

তাই, ভিপি নূরুলরা এমন পড়ে পড়ে মার খাচ্ছেন।



প্রথম কার্টুনঃ সৈয়দ এনায়েতুর রহমান
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৪
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×