
করোনা ভাইরাস নিয়ে বিশ্বে নাভিশ্বাস অবস্থা। ভেজাল মেশিনারী আর জিনজিয়াং ক্রাইসিস নিয়ে চীন এমনিতেই বিপাকে ছিলো। তার উপর আবার আন্তর্জাতিক আদালতে মায়ানমারের বিরুদ্ধে ডিক্রী। জিনজিয়াং প্রদেশে মুসলমান অধিবাসীদের সাথে ঘ্যাচাং নিয়ে চীনকেও হয়তো কাঠগড়ায় দাঁড়াতে হতো, অথবা, দাঁড় করানোর ব্যবস্থা চলছিলো।
এখন? করোনা ভাইরাসের ফলে সবার চোখ অন্য দিকে ঘুরে যাবে তা বলাই বাহুল্য। সবাই বিশাল চীনের জন্যে আহা উহু করবে। বিশ্ব বাজারে চীনের পণ্যে আমেরিকা যে অতিরিক্ত শুল্ক বসিয়েছিলো, এখন চীনের প্রতি সবার একটি সফট মাইন্ড আসবে। স্লোগান উঠবে- 'চীনের পণ্য, কিনে হও ধন্য।'
সর্বোপরি, চীনের জিনজিয়াং-এ আন্তর্জাতিক আদালতের তদন্ত দলের অনুসন্ধানের সম্ভাবনা আগামী কয়েক বছরে একদম আর থাকবে না। চীন হয়ে নিরাপদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






