somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

যেসব মুসলমান পশ্চিমা দেশে করোনা ভাইরাসের আক্রমনে খুশি হয়েছেন, তারা ভুল পথে আছেন

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রথমতঃ কোন ভালো মুসলমান অন্য কোন মানুষের (মুসলমান/অমুসলমান) দুর্দশা দেখে আনন্দ পেতে পারে না।

দ্বিতীয়তঃ ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা (সাঃ)-এর উপর তায়েফে যখন আক্রমন হলো, তিনি আল্লাহর ফেরেশতাদের মানা করেছিলেন প্রতিশোধ নিতে। অর্থাৎ, আল্লাহ'র গজব থেকে তায়েফবাসীদের বাঁচিয়েছিলেন।

ইন্টারনেটে, তথাকথিত ইসলামের ধ্বজাধারীরা করোনা পরিস্থিতিকে আল্লাহ'র গজবের সাথে তুলনা করেছেন। তারা সমীকরণ দাঁড় করাচ্ছেন, কেন পশ্চিমাদের উপর এমন দূর্বিপাক নেমে এসেছে। একটা ভিডিওতে দেখলাম, পবিত্র কোরআন শরীফের সূরা রোমের ব্যাখ্যা দিচ্ছেন তারা এই ভাবে- সেই সূরাতে রোমের ধ্বংসের কথা বলা হয়েছে। সাধু একটু সাবধান!

এটা মনে রাখা জরুরী যে, এক সময়ে রোম ছিলো অগ্নি-পূজারীদের দখলে। আর এখন? ইটালীর জনগণের সিংহভাগ হযরত ঈসা (আঃ)-এর অনুসারী। তা-ও যে সে খ্রিস্টান নন, ৭৮.৯% ক্যাথলিক। তাহলে, কোরআনে বর্ণিত রোমের সাথে বর্তমান রোমের মিল রয়েছে কি?

আরেকটি ভিডিওতে দেখলাম, বক্তা এই বলে ভয় দেখাচ্ছেন যে, আল্লাহর গজব যখন আসে, তখন ভালো মানুষেরাও রক্ষা পায় না। কত্ত বড় ভুল একটি ধারণা। অথচ, নবীদের উদাহরণ থেকে আমরা জানতে পারি, যুগে যুগে কিভাবেই না খোদাতায়ালা ভালো মানুষদের রক্ষা করেছেন! এমনকি, তাঁর পাঠানো আজাব বা গজবের সময়েও নবীদের দিয়ে খোদা ভালো মানুষদের বাঁচিয়েছেন।

আমরা এখনো জানি না, করোনা ভাইরাস আল্লাহর পাঠানো গজব না পরীক্ষা। গজব হলে ভালো মানুষদের চিন্তা নেই। কিন্তু, এটা আল্লাহর পক্ষ থএকে পরীক্ষা হলে, কেউই রক্ষা পাবার কথা নয়। সবাইকেই আল্লাহ পরীক্ষার মাঝে ফেলতে পারেন।

তাই, আবারো বলছি, সাধু সাবধান!

আল্লাহ আপনাদের কোরআন ভালো ভাবে বোঝার ও সুন্নাহ পালন করার তওফিক দান করুন এই কামনা করি।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩২
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×