
অনেকেই ইয়াজিদের বাবা হযরত মুয়াবিয়া (রা)-এ গালি-গালাজ করেন। তাঁর উপর অভিশাপ বর্ষন করেন। অথচ তারা জানেন না যে, ওহী লেখক হযরত মুয়াবিয়া (রা)-কে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন।
ইমাম গাজ্জালী (র) বর্ণনা করেছেন-
একবার খলিফা ওমর ইবনে আব্দুল আযীয (র) স্বপ্নে দেখতে পেলেন যে, মহানবী (সা) হযরত ওমর (রা) এবং হযরত আবু বকর (রা) একসাথে বসে রয়েছেন। তখন, খলিফা ওমর ইবনে আব্দুল আযীযও সেখানে গিয়ে বসলেন।
কিছুক্ষণ পরে, হযরত আলী (রা) এবং হযরত মুয়াবিয়া (রা)-কে উপস্থিত করে একটি ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হলো। একটু পরেই দেখা গেলো- হযরত আলী (রা) বের হয়ে বলছেন-
''আল্লাহর শপথ, আমার কাজ ন্যায় বলে রায় দেওয়া হলো।''
তাঁর পিছনে পিছনে হযরত মুয়াবিয়া (রা) ক্ষিপ্রতার সাথে বের হয়ে বললেন-
''আল্লাহর শপথ, আমাকে ক্ষমা করা হলো।''
আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




